সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: দেশের অন্যতম জাতীয় নিউজ পোর্টাল জুমবাংলায় সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মেসার্স সিটি ব্রিকসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মেসার্স সিটি ব্রিকসের বৈধ কাগজপত্র না থাকায় ও পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় মেসার্স সিটি ব্রিকসকে ১ লক্ষ টাকা জারিমানা আরোপ করা হয় ও মেসার্স সিটি ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। এরআগে আটিগ্রামের এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার জুমবাংলসহ বিভিন্ন গণমাধ্যমে মেসার্স সিটি ব্রিকসের শিশু শ্রম ও কোনরকম বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে বলে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে মেসার্স সিটি ব্রিকসে ভ্রাম্যমান আদাল পরিচালনা করে ওই ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


