জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ কথা জানান তিনি।

জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, এবার অষ্টম শ্রেণির পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা না দিয়ে পরবর্তী শ্রেণিতে তাদের যেতে হবে। তবে তাদের ক্ষেত্রে সনদের একটি বিষয় রয়েছে। তাদের সনদ বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেব। কারণ তারা কোনো সনদ পাবে না সেটি তো উচিত নয়।

মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা তো তাদের ইতোপূর্বের রেজাল্টে অনেকটা মূল্যায়ন হতে পারে। শিক্ষকরা তো শিক্ষার্থীদের বিষয়ে ধারণা রাখেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সায়েন্স, কমার্স, আর্টস বিভাগে কে কীভাবে যাবে সেটিও আমরা একটি সিদ্ধান্তে আসব।

শিক্ষাবর্ষ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আমরা সব পরিকল্পনাই মাথায় রাখছি। শিক্ষাবর্ষ বৃদ্ধির প্রয়োজন কিনা সেটিও চিন্তায় রাখছি। এখন যে অবস্থায় আছি তাতে শিক্ষাবর্ষ বাড়ানোর সিদ্ধান্ত নেইনি। তবে জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন ক্লাসে যাবে সেটি এখন পর্যন্ত সিদ্ধান্ত। যারা অনলাইনে ক্লাস করতে পারেনি বা করতে পারছে না, নভেম্বর, ডিসেম্বরে তাদের রিচ করার চেষ্টা করব। যারা ক্লাস করেনি শুধু তারা নয়, যারা করেছে তাদের মধ্যেও দুর্বলদের এগিয়ে নিতে আরও বেশি ক্লাস করাতে হবে। কীভাবে সেসব ক্লাস হবে সেই পরিকল্পনাও করছি।

সামনের বছর ভর্তির বিষয়ে তিনি বলেন, এখন এমন অবস্থায় আমরা বলতে পারছি না একমাস পর কি অবস্থায় থাকব। ভর্তি কখন শুরু করতে পারব, কীভাবে হবে সেটিও এখনো সিদ্ধান্ত হয়নি। অনলাইনে করব কিনা সেটিও দেখছি, কিন্তু অনলাইন সবার জন্য অ্যাকসেসেবল না। সুতরাং কীভাবে করব পরবর্তীতে সেটি জানিয়ে দেব।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.