নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কর্মহীন পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার (১৪ আগস্ট) টঙ্গীর বিসিক পানির ট্যাংক এলাকার এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যায়।

টঙ্গীতে কর্মহীন পোশাকশ্রমিকদের বিক্ষোভ

Advertisement

শ্রমিকেরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কারখানার চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুন নিয়োগের ক্ষেত্রে নারী–পুরুষে সমান অধিকারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে যোগ দেওয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, ‘আমরা চাকরি ফিরে পেতে চাই। আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য চাই না। সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন শ কর্মহীন শ্রমিক বিক্ষোভ করেছি। আগামীকাল সকালে একই দাবিতে বিক্ষোভ করা হবে।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘কয়েকশ শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা একটার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়।’

উচ্চফলনশীল সয়াবিনের নতুন জাত উদ্ভাবন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google