নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত

Advertisement

সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জমি দখলে নিতে বিএনপি নেতা পরিচয়ে হামলা-ভাংচুর, থানায় অভিযোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google