নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঘাটপাড় এলাকায় জনৈক বিপুলের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

Advertisement

ঘটনার পর রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত রিকশা চালকের নাম শাহিন আলম (৩২)। তিনি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার জলচুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন আলম পেশায় একজন রিকশাচালক। শুক্রবার সন্ধ্যায় তিনি রিকশা গ্যারেজে যান। এ সময় তার রিকশাটির ব্যাটারি চার্জ হচ্ছিল। অসাবধানতাবশত রিকশার ব্যাটারি থেকে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ ফারুক হোসেন বলেন, শাহিন আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এদিকে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগ কর্মীকে হত্যা: কালিয়াকৈরে ১৮ জনের বিরুদ্ধে মামলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google