ছবি : গেটি ইমেজ
Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে নিউ জিল্যান্ড। শুক্রবার ভোরে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। বেসিন রিজার্ভে শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড। বল হাতে দারুণ শুরু করেছে টাইগাররা।

প্রতিবেদন লেখার সময় কিউইদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৬৬ রান। টম লাথাম ৭ ও ডেভন কনওয়ে ২ রানে ব্যাট করছেন। রুবেল হোসেন ২টি ও তাসকিন আহমেদ একটি উইকেট নিয়েছেন।

সাজঘরে ফিরে গেছেন মার্টিন গাপটিল (২৬), হেনরি নিকোলস (১৮) ও রস টেইলর (৭)। হেনরি নিকোলস ও রস টেইলরের ক্যাচ মিস করেছিলেন মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ( উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মাহাদি হাসান, মেহিদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউ জিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক/অধিনায়ক), জেমন নিশাম, ড্যারি মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.