Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক টাইম বর্ষসেরায় আছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর
আন্তর্জাতিক

টাইম বর্ষসেরায় আছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর

By Saiful Islamসেপ্টেম্বর 24, 20202 Mins Read

টাইম বর্ষসেরায় আছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গত চার বছর আগে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালায়, তাতে জোরপূর্বক উচ্ছেদ, নির্বিচার গণহত্যা আর যৌন সন্ত্রাসের শিকার হন অগণিত মানুষ। প্রতিক্রিয়ায় চীন তাদের প্রতিবেশী মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোও খুব বেশি এগিয়ে ছিল না। তাদের প্রতিবাদ ও নিন্দার ভাষায় ছিল আন্তরিকতার স্পষ্ট অভাব।

তাদের মতো সাহসহীন ছিলেন না ৪৭ বছরের আবুবকর তাম্বাদু। রুয়ান্ডা গণহত্যায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক কৌঁসুলি ছিলেন। এ ট্রাইব্যুনালে তিনি প্রসিকিউটরের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই এখন গাম্বিয়ার বিচারমন্ত্রী ও দেশটির অ্যাটর্নি জেনারেল।

২০১৮ সালে তিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন। সেখানে গণহত্যা থেকে বেঁচে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে শোনেন; রক্তহীম করা দুঃস্বপ্নের মতো অত্যাচার-নির্যাতনের বিবরণ। প্রভাবশালী দেশগুলো যখন মিয়ানমারের গণহত্যায় তথাকথিত নিন্দা-জ্ঞাপন করছে, তখন তাম্বাদু এবং তার গাম্বিয়া সরকার আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিল।

সেই মামলায় আংশিক জয় হয়েছে গাম্বিয়ার। চলতি ২০২০ সালের জানুয়ারিতেই মিয়ানমার এবং দেশটির নেত্রী অং সান সূ চি’ বিরুদ্ধে রায় দেন আইসিজে বিচারকদের প্যানেল। সূ চি’কে মিথ্যাচারী অভিহিত করে আদালত রোহিঙ্গাদের দমন-পীড়ন বন্ধে মিয়ানমারকে তার সব ক্ষমতা ব্যবহারের আদেশ দেন। একইসঙ্গে, অতীতের গণহত্যার ঘটনা আইসিজে’র অনুসন্ধানকারীরা তদন্ত করে দেখবে, বলেও রায়ে উল্লেখ করা হয়।

জয় যে দেশটি পেল, প্রশ্ন জাগে তাকে ঘিরে। কেন আফ্রিকার মূল ভূখণ্ডের সবচেয়ে ছোট আয়তনের এ দেশটি পৃথিবীর আরেক প্রান্তে সংগঠিত গণহত্যার বিচার নিয়ে উদ্যোগ নিল? কেন তারা এই বিচার চাইতে গেল- যখন প্রতিবাদের ক্ষমতা বা বাঁধা দেওয়ার শক্তি থাকার মতো দেশগুলো নিশ্চুপ ছিল! স্বাভাবিক এটাই ছিল, তারা যদি এবিষয়ে অন্যদের মতোই অবজ্ঞা দেখাতো।

কিন্তু, এমনটা না হওয়ার কারণ, গাম্বিয়ার বিচারমন্ত্রীর জন্য রোহিঙ্গা গণহত্যা অনেকটা তার ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সংশ্লিষ্ট। প্রায় দুই দশক ধরে নির্মম এক স্বৈরশাসকের দ্বারা পরিচালিত হয়েছিল দেশটি। ওই সময়ে বাইরের শক্তিগুলো চাপ প্রয়োগ করলে, আরও তাড়াতাড়ি নিষ্ঠুর শাসনের অবসান হতে পারতো। কিন্তু, তা হয়নি। অন্ধকার ওই সময়ে গাম্বিয়া একাই ছিল। ছিল অন্ধকার মহাদেশের এক কোণায় ভুলে যাওয়া কোনো নাম।

তবে এটা একমাত্র কারণ নয়। তাম্বাদু জানান, প্রধান কারণ; বিচারের উদ্যোগ নেওয়াটাকেই সঠিক পদক্ষেপ ছিল, তাই কোনো দ্বিধা কাজ করেনি।

”আন্তর্জাতিক আইন শুধু ধনী এবং শক্তিশালী দেশের স্বার্থরক্ষার জন্য সংরক্ষিত কোনো বিষয় নয়। ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে আপনার দেশটিকে সামরিক বা অর্থনৈতিক শক্তিতে বলীয়ান হতে হবে, এমন ধারণা ভ্রান্ত। আমরা যা করেছি তা মানবতার স্বার্থে, মানবতার নামেই করেছি” তিনি বলেছিলেন।

লেখক: জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত
সূত্র: টাইম ডটকম
অনুবাদ: নূর মাজিদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa