জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও তার ভাই মজিবল হক পান্নাসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

Advertisement

সোমবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে এই মামলা দায়ের করা হয়। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন।

মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট আদালত থেকে জানানো হয়, বিচারক মামলাটি নাগরপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হয়েছেন ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মো. মনির হোসেন। তিনি নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে। মামলা ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই নাগরপুর কলেজ গেটসহ আশপাশের এলাকায় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও তার ভাই মজিবল হক পান্নার নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আসামিরা ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেখানে ত্রাসের সৃষ্টি করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাদীসহ কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হন।

৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, দণ্ডবিধির কয়েকটি ধারাসহ দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলাটি নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.