Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ডাব্লিউটিও’র প্রথম নারী প্রধান এনগজি ওকাঞ্জো-আইউয়েলা
আন্তর্জাতিক

ডাব্লিউটিও’র প্রথম নারী প্রধান এনগজি ওকাঞ্জো-আইউয়েলা

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 16, 20212 Mins Read
ডাব্লিউটিও’র প্রথম নারী প্রধান এনগজি ওকাঞ্জো-আইউয়েলা
এনগজি ওকাঞ্জো-আইউয়েলা
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার অর্থনীতিবিদ এনগজি ওকাঞ্জো-আইউয়েলা ডাব্লিউটিও-র প্রধান হলেন। এই প্রথম এই পদ পেলেন কোনো নারী এবং আফ্রিকান। খবর ডয়চে ভেলে’র।

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও-র শীর্ষ পদে বসলেন ৬৬ বছরের এক নারী। ডাব্লিউটিও বিশ্বের ১৬৪টি দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম তৈরি করে। ফলে এই সংস্থার প্রধানের গুরুত্ব খুবই বেশি। সেই পদে বসলেন নাইজেরিয়ার এনগজি ওকাঞ্জো-আইউয়েলা।

তাঁর পূর্বসুরি রবের্টো অ্যাজেভেডো গত ৩১ অগাস্ট পদত্যাগ করেছেন। তিনি আরো এক বছর পদে থাকতে পারতেন। কিন্তু তিনি একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং পদ ছেড়ে দিয়েছেন। নবনির্বাচিত নারী প্রধান জানিয়েছেন, করোনার ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তা কাটিয়ে তোলাই হবে তাঁর সব চেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের অর্থনীতি যাতে চাঙ্গা হয়, তার জন্য তিনি কাজ করবেন। তিনি বলেছেন, প্রতিটি দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে একসঙ্গে কাজ করলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব।

এনগজি ২৫ বছর ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলেন। তিনি নাইজেরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্র মন্ত্রী। তিনি সবসময় গরিব দেশগুলির অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলেছেন এবং সেই লক্ষ্যে কাজ করেছেন। তিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের শীর্ষপদেও বসার চেষ্টা করেছিলেন। কিন্তু মার্কিন প্রতিনিধি জিম ইয়ং কিমের কাছে হেরে যান।

ইইউ-র তরফে তাঁর নিয়োগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, তিনি ডাব্লিউিও-র জন্য জরুরি সংস্কার করবেন। অ্যামেরিকা জানিয়েছে, তারা গঠনমূলক কাজে সবসময় নতুন প্রধানের পাশে থাকবে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, তাঁর আশা, নতুন দায়িত্বে তিনি সফল হবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

June 29, 2026
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026

Latest News

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa