Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ডাস্টবিনে পড়ে আছে পিএইচডি থিসিস! চাঞ্চল্যকর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে
আন্তর্জাতিক শিক্ষা

ডাস্টবিনে পড়ে আছে পিএইচডি থিসিস! চাঞ্চল্যকর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

By জুমবাংলা নিউজ ডেস্কMay 24, 2023, 8:41 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পিএইচডি ডিগ্রি অর্জন মুখের কথা নয়। কঠিন বিষয়ে গবেষণায় ঘাম ছুটে যায় গবেষকদের। বিরাটসংখ্যক গবেষণালব্ধ পত্র বা পেপার ছাপাই-বাঁধাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে পেশ করাও কম পরিশ্রমের ও অর্থ ব্যয়ের বিষয় নয়। কিন্তু দিন শেষে যদি দেখা যায় তা পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনে, গবেষকের জন্য তার চেয়ে দুঃখের কিছু হতে পারে না।

ডাস্টবিনে পড়ে আছে পিএইচডি থিসিস! চাঞ্চল্যকর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

সম্প্রতি তেমন অভিযোগই উঠেছে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে একটি ডাস্টবিনে দেখা গেছে, অসংখ্য পিএইচডি থিসিস অবহেলায় পড়ে আছে। সেই ছবি ভাইরাল হয়েছে টুইটারে। ১৯ মে ক্যাফিনেটেড পিজিয়ান নামের টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি পোস্ট করা হয়।

ছবিতে দেখা গেছে, একটি বড়সড় ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে অসংখ্য লাল রঙের মোটা মোটা বই। পিজিয়ানের দাবি, কানাডার এডমন্টন শহরে অবস্থিত আলবার্টা বিশ্ববিদ্যালয়ের পেছনে একটি ডাস্টবিনের ছবি এটি। লাল রঙে বাঁধাই স্বাস্থ্যবান বইগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে জমা পড়া থিসিস পেপার। যা তৈরি করতে কালো ঘাম ছুটে যায় গবেষক শিক্ষার্থীদের, সেগুলোই ওভাবে অবহেলায় ফেলে দেওয়া হয়েছে।

ছবির ক্যাপশনে ক্যাফিনেটেড পিজিয়ান লিখেছেন, ‘রাতে একটি লেকচার শেষে ফিরছিলাম। চোখে পড়ল আলবার্টা এডুকেশন সেন্টারের পেছনে একটি ডাস্টবিন। যা ভর্তি হয়ে আছে অসংখ্য থিসিস পেপারে। এই দৃশ্য আধুনিক শিক্ষাব্যবস্থার খারাপ অবস্থাকেই চিহ্নিত করে।’

এই পোস্ট ভাইরাল হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষোভ জানিয়েছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘থিসিস পেপার ছাপায় প্রচুর খরচ, এখনো মনে আছে। ক’দিন আগে আমার সুপাভাইজারের সঙ্গে দেখা হয়েছিল। তিনি জানিয়েছেন, আমার পিএইচডি থিসিস পেপার খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত বিশ্ববিদ্যালয় হারিয়ে ফেলেছে। আমার কাছে অবশ্য পিডিএফ আছে।’ তবে এই অভিযোগ নিয়ে আলবার্টা বিশ্ববিদ্যালয় এখনো কোনো মন্তব্য করেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

May 23, 2026, 9:28 AM Asia/Dhaka
গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

May 23, 2026, 8:36 AM Asia/Dhaka
থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

May 23, 2026, 8:11 AM Asia/Dhaka
Latest News
গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

Brithi

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp