ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। 

ইশরাক হোসেন

Advertisement

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন।

প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, আমি মাশরুর হোসেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাক হোসেনকে ঢাকা-৬ আসন উপহার দেব ইনশাআল্লাহ।

ইশরাক হোসেন

তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। 

আরও পড়ুনঃ

দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মাশরুর হোসেন বলেন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.