Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: প্রথম হলেন মাদরাসা শিক্ষার্থী জাকারিয়া
শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: প্রথম হলেন মাদরাসা শিক্ষার্থী জাকারিয়া

By Sibbir Osmanনভেম্বর 2, 2021Updated:নভেম্বর 2, 20212 Mins Read

মাদরাসা শিক্ষার্থী জাকারিয়া

জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ বছর ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৪০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী; যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: প্রথম হলেন মাদরাসা শিক্ষার্থী জাকারিয়া

Advertisement

এদিকে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাকারিয়া। তার স্কোর ১২০ এর মধ্যে ১০০.৫। তিনি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: প্রথম হলেন মাদরাসা শিক্ষার্থী জাকারিয়া
জাকারিয়া মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০ পেয়েছেন। পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সামিয়া আক্তার। তার মোট নম্বর ৯৫ দশমিক ৫০ তিনি মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৫ দশমিক ৫০ পেয়েছেন। তৃতীয় হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের ছাত্র মুহাম্মদ খালিদ হাসান। তার মোট নম্বর ৯৪ দশমিক ৭৫। তিনি মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৪ দশমিক ৭৫ পেয়েছেন।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মো. জাকারিয়া রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে টাইপ করে DU KHA টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে (send) ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। ছাত্রছাত্রীদের ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

জুন 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

জুন 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa