
জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে পালিয়ে যাওয়া আসামি মিরাজ আহমেদ ওরফে রাব্বিকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১১টায় গোপন সংবাদে কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, রাব্বিকে হাতকড়া অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯টি মামলা আছে।
আমাদের ঢামেক প্রতিনিধি বুলবুল চৌধুরী জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চিকিৎসাধীন থাকা রাব্বি হাতকড়াসহ পালিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


