Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তিন শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত দল বলছে, ‘দায় রয়েছে সংশ্লিষ্ট সবার’
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

তিন শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত দল বলছে, ‘দায় রয়েছে সংশ্লিষ্ট সবার’

By rskaligonjnewsNovember 25, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তিনটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (২৫ নভেম্বর) আইইউটি, বুয়েট ও পল্লী বিদ্যুতের তদন্ত দলের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিন শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত দল বলছে, ‘দায় রয়েছে সংশ্লিষ্ট সবার’

Advertisement

উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত তদন্ত দল ঘটনাস্থলে অবস্থান করে। এ সময় আইইউটির অধ্যাপক রাকিব হাসান, বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর মহাব্যবস্থাপক (জিএম) আকমল হোসেন তদন্ত দলগুলোর নেতৃত্ব দেন। তবে উপস্থিত সাংবাদিকদের তারা তদন্তের আগে বিস্তারিত কিছু বলতে চাননি।
প্রাথমিকভাবে বুয়েটের স্বাধীন কমিটির তদন্ত দল বলেছে, ‘বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি বাস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে।’

বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা কয়েকজন ঘটনাস্থলে এসে সরেজমিন গ্রামের সড়ক বিদ্যুৎ সঞ্চালন লাইন পর্যবেক্ষণ করেছি। গত কয়েক বছরে মাটির মায়া রিসোর্টের সড়কটি কমপক্ষে তিন ফুট উঁচু হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়ে গেছে। যার ফলে বাসটির ছাদ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়।’

তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা ঘটনাস্থলে এসে কোথায় ভুল ছিল তা পর্যবেক্ষণ করেছেন। মাটির মায়া রিসোর্টের ব্যবস্থাপক মাসুদ ইউসুফসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তদন্ত শেষ হওয়ার পর মন্তব্য করতে পারবেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে অনেক স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুলে রয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের উচ্চতা ১৬ ফুট হয়ে থাকলে সড়ক ৩ ফুট উঁচু হয়। সড়ক ৩ ফুট উঁচু হওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো উপস্থাপন করা হবে। এ ছাড়া গ্রামের এই সরু সড়ক দিয়ে কীভাবে দোতলা বাসে এত শিক্ষার্থীকে নেওয়া হচ্ছিল সে বিষয়টিও প্রশ্নযুক্ত।

স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ জানান, ঘটনার দিন তিনটি বাস একসঙ্গে দাঁড়িয়েছিল। সে সময় সামনে থেকে একটি অটোরিকশা আসছিল। সেটিকে সাইড দিতে গিয়ে একটি বাসের চালক বাস নিয়ে এগিয়ে যেতে চাইলে বাসের পেছনের অংশ তারের সঙ্গে লেগে যায়। সঙ্গে সঙ্গে বাসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।’

এদিকে, পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনার পরদিন রবিবার (২৪ নভেম্বর) ঘটনাস্থলে বিপজ্জনক এলাকা হিসেবে লাল নিশান টানিয়ে দেন। স্থানীয়রা বলছেন এটি বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করেছে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার (২৩ নভেম্বর) আইইউটির শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ছয়টি দ্বিতল বিআরটিসি বাস এবং তিনটি মাইক্রোবাস শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকার মাটির মায়া রিসোর্টে পিকনিকে আসে। এ সময় একটি বাস সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয়। এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম (২২) এবং রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান (২২)। তারা প্রত্যেকেই মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গাজীপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa