সকালে দাঁতের ব্যথার কারণেই ঘুম থেকে উঠে পড়ি। এমন তীব্র ব্যথা বাড়লে শরীরকে কাহিল করে দেয়। তাই চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ থাকে না। দাঁতের ব্যথা শুরু হলেও আবার নানা কারণে ডেন্টিস্টের কাছে যাওয়া সম্ভব হয় না। ব্যস্ততা, দূরত্ব বা অন্য শারীরিক সমস্যার জন্য চিকিৎসা পিছিয়ে যায়। কিন্তু দাঁতের ব্যথাকে অবহেলা করলে তা পরে বড় সমস্যায় পরিণত হতে পারে—সংক্রমণ, মাড়ি ফোলা বা রুট ক্যানালের মতো জটিলতার ঝুঁকি বাড়ে। সুতরাং প্রাথমিকভাবে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। তাতে সাময়িক আরাম পেতে পারেন। আমাদের আশপাশে এমন কিছু উপাদান থাকে, যা দাঁতের ব্যথা ও মাড়ির অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে।

দাঁতের ব্যথা

Advertisement

মনে রাখবেন, এসব উপায় কেবল সাময়িক স্বস্তি দেয়। দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা হলে অবশ্যই দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত ব্রাশ করা মুখের সঠিক পরিচর্যাই দাঁতের সুস্থতার আসল চাবিকাঠি। দাঁতের ব্যথা ফেলে রাখলে তা কিন্তু বড় রোগের ঝুঁকি বাড়ায়। মুখের স্বাস্থ্যের সঙ্গেই জড়িয়ে থাকে পেট ও সামগ্রিক সুস্থ থাকা। তাই কোনো বিষয়কেই এড়িয়ে যাওয়ার মতো ভুল করবেন না।

চলুন জেনে নেওয়া যাক, দাঁতের ব্যথা নিরাময়ে কয়েকটি পদ্ধতি—

লেবু ও লবণ

একটি লেবু চার টুকরো করে তার ওপর সামান্য লবণ ছড়িয়ে নিন। হালকা আঁচে গরম করে ব্যথাযুক্ত দাঁতের ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন। লেবুর ভিটামিন ‘সি’ ও লবণের জীবাণুনাশক গুণ মিলে দাঁতের ব্যথা কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

পেয়ারাপাতা

দাঁতে তীব্র ব্যথা হলে পেয়ারাপাতা বড় ভূমিকা পালন করতে পারে। এটি ভীষণ কার্যকর। কারণ পেয়ারাপাতায় প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। কয়েকটি তাজা পেয়ারাপাতা ভালো করে ধুয়ে পানিতে ফুটিয়ে নিন। এরপর পানি কিছুটা ঠান্ডা হলে সেই পানি দিয়ে কুলি করে নিন। এতে দাঁতের ব্যথা যেমন কমতে পারে, ঠিক তেমনই মাড়ির ফোলা বা সংক্রমণেও আরাম মিলতে পারে। দিনে ২–৩ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

লাউয়ের বীজ ও রসুন

লাউয়ের বীজের অংশ রসুনের সঙ্গে পানিতে ফুটিয়ে নিন। পানি অর্ধেক হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। এবার কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁতের ব্যথায় দ্রুত উপশম মিলতে পারে। রসুনে অ্যান্টি-সেপটিক গুণ রয়েছে, যা জীবাণু নাশে সাহায্য করে এবং ব্যথা কমিয়ে দেয়।

কৃষি সচিব এমদাদকে অবসরে পাঠালো সরকার

এছাড়া পেঁয়াজও দাঁতের ব্যথা কমাতে কার্যকর ঘরোয়া উপাদান। একটি ছোট পেঁয়াজের টুকরো কেটে ব্যথাযুক্ত দাঁতের ওপর কিছুক্ষণ চেপে রাখুন। পেঁয়াজের প্রাকৃতিক অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ সংক্রমণ কমাতে সাহায্য করতে পারে এবং ধীরে ধীরে ব্যথার উপশম হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.