Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
লাইফস্টাইল

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

By Shamim RezaJune 29, 20262 Mins Read

বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি এবং অভিনেত্রী রাকুল প্রীত সিং। এরপর থেকে সুখী দম্পতি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছেন তারা। এর মাঝেই এবার এক নতুন বিতর্কে জড়ালেন জ্যাকি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে জ্যাকি ভগনানি একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন।

Actor

Advertisement

‘রায়া’ নামের একটি অত্যন্ত জনপ্রিয় এবং সেলিব্রিটিদের জন্য সংরক্ষিত বিশেষ ডেটিং অ্যাপে এই বলিউড তারকার প্রোফাইল দেখা গেছে বলে নেটপাড়ায় হইচই পড়ে গেছে। তবে এই প্রোফাইলটি আসলেই জ্যাকির আসল অ্যাকাউন্ট, নাকি কোনো পুরোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অথবা কেউ তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে, সে বিষয়ে এখনো সত্যতা মেলেনি।

রেডিটের একজন ব্যবহারকারী সম্প্রতি একজন ইউটিউবারের ভিডিও থেকে এই স্ক্রিনশটটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘জ্যাকি’ নামের ওই প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে ‘অভিনেতা/প্রযোজক’ এবং বর্তমান অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন শহর।

উল্লেখ্য, ‘রায়া’ কোনো সাধারণ ডেটিং অ্যাপ নয়; এটি একটি ‘ইনভাইট-অনলি’ প্ল্যাটফর্ম, যেখানে শুধু তারকা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নামী পেশাদাররাই কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্ত হতে পারেন। ফলে স্বাভাবিকভাবেই এই স্ক্রিনশটটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা রকম প্রতিক্রিয়া ও ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে।

এই বিতর্কের টাইমিং বা সময়টি নিয়ে নেটিজেনরা বেশি চর্চা করছেন, কারণ কয়েক মাস আগেই নিজের বিয়ে নিয়ে একটি মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছিলেন জ্যাকি। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে নিজের দাম্পত্য সম্পর্ককে তিনি মজা করে ‘সিচুয়েশনশিপ’ বা একধরনের জটিল প্রেমের সম্পর্ক বলে অভিহিত করেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপের মতো, যেখানে তারা একে অপরের প্রতি একনিষ্ঠ কিন্তু সবকিছু খোলামেলা আলোচনা করতে পারেন। সেই মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হলে রাকুল প্রীত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন যে, এক ঘণ্টার একটি আড্ডার মাত্র একটি লাইনকে প্রসঙ্গ ছাড়া এবং ভুলভাবে উপস্থাপন করে ক্লিকবেইট বা সস্তা খবরের শিরোনাম বানানো হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রসঙ্গত, কারোনা মহামারিতে লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়ার পর ২০২৪ সালে গোয়াতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতিকে নিয়ে ডেটিং অ্যাপের এই নতুন গুঞ্জন এখন বলিপাড়ার অন্যতম প্রধান আলোচনার খোরাক।

সূত্র: এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ডেটিং অ্যাপ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

June 29, 2026
ভ্যাপসা

ভ্যাপসা গরমে বাড়তে পারে ৯ রোগের জটিলতা

June 29, 2026
Tea

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন চিকিৎসক

June 28, 2026

Latest News

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

ভ্যাপসা

ভ্যাপসা গরমে বাড়তে পারে ৯ রোগের জটিলতা

Tea

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন চিকিৎসক

টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

লবঙ্গ

প্রতিদিন সকালে ২টি লবঙ্গ খেলে কী হতে পারে? জানুন উপকারিতা ও সতর্কতা

দাম্পত্য

দাম্পত্য সম্পর্কে সতর্ক হওয়ার মতো কিছু আচরণ

পেঁপে

কাঁচা পেঁপে খাওয়ার ৮ উপকারিতা: হজমশক্তি থেকে হার্টের স্বাস্থ্য, মিলবে নানা সুবিধা

গাব

পুষ্টিগুণে ভরপুর দেশি গাব, যেসব উপকারিতা জানলে অবাক হবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa