Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দাবানলে পুড়ছে বন, বৃষ্টির পূর্বাভাসে আশীর্বাদের পরিবর্তে বিপদের আশঙ্কা
আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে বন, বৃষ্টির পূর্বাভাসে আশীর্বাদের পরিবর্তে বিপদের আশঙ্কা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 13, 2020Updated:January 13, 20202 Mins Read

দাবানলে পুড়ছে বন, বৃষ্টির পূর্বাভাসে আশীর্বাদের পরিবর্তে বিপদের আশঙ্কা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস ধরে টানা দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। সেখানে এখন পর্যন্ত প্রায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। ২ হাজারেরও বেশি পুড়ে গেছে ঘর। প্রায়  ১০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৩ হাজার সেনা।

এমন অবস্থায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের জন্য সুখবর দিল আবহাওয়া অফিস। পূর্বাভাসে তারা জানিয়েছে, চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে।

দ্য ব্যুরো অব মেটিওরোলজি এ-সংক্রান্ত একটি ম্যাপও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, আগামী সাত দিনে প্রায় সমগ্র নিউ সাউথ ওয়েলসে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এ পূর্বাভাস স্বস্তি এনে দিয়েছে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীদের। আবহাওয়া অফিস থেকে প্রকাশিত ওই ম্যাপ রি-টুইট করে ফায়ার সার্ভিস ক্যাপশন দিয়েছে, ‘যদি আবহাওয়ার এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে এই বৃষ্টি আমাদের জন্য খ্রিস্টমাস, জন্মদিন, বাক্দান, বার্ষিকী ও বিবাহের উৎসব হবে।’

আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার থেকে অস্ট্রেলিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টির দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে প্রবল আকারে বৃষ্টি হতে পারে।

তবে বহুল কাঙ্ক্ষিত এই স্বস্তির বৃষ্টি আশীর্বাদের পরিবর্তে বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করে দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, প্রবল বৃষ্টিতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, নিউ সাউথ ওয়েলস রাজ্যে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সিডনিতে বৃহস্পতিবার ২-৮ মিলিমিটার ও শুক্রবার ৫-১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ গ্যাব্রিয়েল উডহাউস বলেন, ‘আমরা ধারণা করছি, চলতি সপ্তাহে টানা কয়েকদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি প্রবল আকার ধারণ করতে পারে। এ বৃষ্টি কাঙ্ক্ষিত হলেও ভূমিধসের মাধ্যমে বড় বিপদ ডেকে আনতে পারে। এতে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভয়াবহ দাবানলে আমরা ইতোমধ্যে অসংখ্য গাছপালা হারিয়েছি। এখন আশঙ্কা দেখা দিয়েছে ব্যাপক ভূমিধসের।’

সূত্র : ডেইলি মেইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

July 2, 2026
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026

Latest News

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa