Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news দুই দশক পর আসছেন তারেক রহমান, অপেক্ষায় সিলেটবাসী
Bangladesh breaking news রাজনীতি

দুই দশক পর আসছেন তারেক রহমান, অপেক্ষায় সিলেটবাসী

By Tarek HasanJanuary 13, 20264 Mins Read

প্রায় দুই দশক পর পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমান

Advertisement

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি সিলেট নগরীর দরগাহ মহল্লায় অবস্থিত হজরত শাহজালাল (রহ.) এবং শহরের উপকণ্ঠ খাদিমনগরে অবস্থিত হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করানো হবে। পরে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের পাশে মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জনসভাকে সফল করতে সকলের মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাওয়া নিয়ে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য, অতীতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান নিজ জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিলেন। দীর্ঘদিন পর একই এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খলিলপুরের পাশাপাশি পার্শ্ববর্তী মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে মৌলভীবাজারে উনি আসতেছেন। সিলেট বিভাগের তিনটি জায়গায় জনসভা করবেন। একটি সিলেট আলিয়া মাদরাসা মাঠে, আরেকটি আমাদের মৌলভীবাজার আইনপুর প্লে গ্রাউন্ডে, আরেকটি হবিগঞ্জ জেলার শায়েস্তা গঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভরাটকৃত স্থানে থানার অপজিটে বিশাল মাঠে। আমাদের জন্য এটা বিরাট সুযোগ, উনাকে স্বাগত জানানোর। আগামী ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ইনশাআল্লাহ উনি আইনপুর মাঠে আসবেন।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার সকল বিএনপি সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে পারেন মাঠে আসবেন। আমরা সহযোগিতা করবো যানবাহন দিয়ে, যদিও সীমাবদ্ধতা আছে। বিশেষ করে সদর উপজেলার খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষদের অনুরোধ হেঁটে আসুন, যাতে দুপুর ১টার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়। জেলাজুড়ে বাসে লোকও আসবেন। আমরা আশা করছি লক্ষাধিক মানুষ সমাগম হবে।

মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়বক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, আমরা এর আগে শহরের বেঙ্গল কনফারেন্স সেন্টারে আমরা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের যৌথসভা আমরা করেছিলাম। সেখানে আমাদের দলীয় প্রার্থী এম নাসের রহমান আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা জেলা বিএনপি পৌর এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সবাই মতামত ব্যক্ত করেছেন। অফিসিয়ালি আমরা সবাইকে অবহিত করেছি। অলরেডি সবাই অবহিত। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসবেন এটা নিজে থেকেই মানুজন জেনে গেছেন। আমরা জেলাবাসী অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত এবং ধন্য যে তিনি সিলেটের পরেই আমাদের মৌলভীবাজার জেলায় এ প্রোগ্রামটা করছেন।

আমাদের জেলা সদর আসনের প্রার্থী যাকে নিয়ে আমরা এ মাঠটি দেখতে আসলাম এম নাসের রহমান সাহেব ইতোমধ্যেই গতকালকে কীভাবে কোন উপজেলা থেকে নেতাকর্মীসহ লোকজন আসবেন আমাদের জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী মিজানুর রহমান সহ অন্যান্য সবাই ঐক্য বদ্ধ ভাবে আমরা কাজ করতেছি। আমরা কোনো অসুবিধা দেখতেছি না। আমরা খুবই আশাবাদী যে মাঠের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে যেখানে ম্যাডামের জনসভা করেছিলাম এর চাইতে ডাবল জায়গা এখানে। ইনশাআল্লাহ এই মাঠটি পরিপূর্ণ হবে। তারেক রহমান সাহেব এখানে একটি সুন্দর মিটিং করবেন। এবং  আমরা আশাবাদী আমাদের জেলায় চারজন দলের প্রার্থী আছেন তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।

জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, আমরা মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার অত্যন্ত আনন্দিত। জেলা, অঙ্গ সংগঠন ও চারটি আসনের প্রার্থীদের নিয়ে যৌথসভা করেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা আইনপুর মাঠ পরিদর্শন করেছি। ইনশাআল্লাহ, আমাদের নেতাকে বরণ করার জন্য স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে একটি স্মরণকালের জনসভা হবে।

সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। সে সময় তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন। বিভিন্ন সময়ে তিনি সিলেটকে তার ‘দ্বিতীয় বাড়ি’ উল্লেখ করেছেন।

দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা ও উৎসাহ বিরাজ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa