Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়
বিভাগীয় সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 9, 2019Updated:November 9, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: দেশের উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ‘বুলবুল’ আঘাত হানছে সন্ধ্যাতেই- এমন মাইকিং করা হচ্ছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। সতর্কতা সংকেত জারি করায় ও ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়তে থাকায় দেশের উপকূলীয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ।

আশ্রয়কেন্দ্র
ফাইল ছবি
Advertisement

ইতোমধ্যেই উপকূলীয় জেলার সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলার এবং বলগেট, ড্রেজার ইত্যাদি ছোট নৌযানকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। জনসাধারণকে সতর্ক করতে বিভিন্ন চরাঞ্চলে মাইকিং করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ উপকূলের কাছাকাছি খুলনা জেলা ও সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম দিকে চলে এসেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এটি আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণাংশের সুন্দরবনে ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। তবে এর আগে থেকেই প্রচণ্ড ঝড়, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস আঘাত হানছে।

এদিকে পটুয়াখালীর ঝুঁকিপূর্ণ অনেক এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও আসছিল না মানুষ। পরে পুলিশের মাইকিং ও কড়া নির্দের্শে আশ্রয়কেন্দ্রে রওনা দেয় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজন।

বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছেন। শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে স্বেচ্ছাসেবকরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের আগেই মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া স্থানীয় স্কাউট, রেডক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), রেডক্রিসেন্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা মাইকিং করছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন ও রোভার স্কাউটের সদস্যরাও উপকূলের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় যাওয়ার জন্য তাগাদা দিচ্ছেন।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ও মুন ফেজের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পরিবর্তন করে জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া  ১১ নভেম্বরের (সোমবার) জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa