মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে নগদ ঈদ ক্যাম্পেইন উদ্যোক্তা বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীকে মটরসাইকেল হস্তান্তর করা হয়।বিজয়ী জামশা বাজারের অর্ণব সেনেটারীর মালিক জাহাঙ্গীর আলম মিলনকে সুজুকি১২৫ সিসি মটরসাইকেলের চাবি হাতে তুলে দেয় জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন নগদের মানিকগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটর ফাহিম রহমান খান রনি, ক্লাস্টার হেড শাহিন রহমান ভূঁইয়া, রিজিওনাল সেলস ম্যানেজার নাজমুল মোল্লা, এরিয়া ম্যানেজার আনিসুর রহমান আনিস, টেরিটরি ম্যানেজার রাজু আহমেদ, ডিস্ট্রিবিউটর ম্যানেজার বাদল আহমেদ জুয়েল, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফুয়াদ রহমান খান, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


