Advertisement
জুমবাংলা ডেস্ক: তৃতীয় ধাপে আরও ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণের অংশ হিসেবে ৮ বিভাগের ৩৮৮ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (৭ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের এই তালিকা তাদের ওয়েবসাইটে www.molwa.gov.bd প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ জন ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে, গত ২৫ মার্চ  প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.