Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল নাক বন্ধ ও প্রাকৃতিকভাবে সাইনাসের ব্যথা এবং চাপ কমানোর উপায়
লাইফস্টাইল

নাক বন্ধ ও প্রাকৃতিকভাবে সাইনাসের ব্যথা এবং চাপ কমানোর উপায়

By Md EliasJanuary 27, 20262 Mins Read

ঋতু পরিবর্তনের সময় নাক বন্ধ হওয়া ও সাইনাসে শ্লেষ্মা জমে যাওয়া একটি সাধারণ সমস্যা। এর ফলে মাথাব্যথা, মুখে চাপ, ভারি অনুভূতি ও শ্বাস নিতে অস্বস্তি দেখা দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল কারণ হল সাইনাসের ভেতরে শ্লেষ্মা ঘন হয়ে যাওয়া, যা স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারে না।

নাক বন্ধ ও সাইনাস থেকে মুক্তি

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, জটিল চিকিৎসা বা অস্বস্তিকর পদ্ধতির পরিবর্তে কিছু সহজ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঘরোয়া প্রতিকারেই এই পরিস্থিতি থেকে দ্রুত উপশম মিলতে পারে।

কেন নাক বন্ধ হয়?

চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, সাইনাসের ভেতরে শ্লেষ্মা ঘন হয়ে গেলে তা বের হতে বাঁধা পায়। এর ফলে সাইনাসে চাপ তৈরি হয়, ভারী ভাব আসে এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে।

যদিও নেটি পটের মতো কিছু যন্ত্র এক্ষেত্রে কার্যকর, তবে অনেকেই এগুলো ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন। তাই বিশেষজ্ঞরা এর প্রতিকার হিসেবে নিরাপদ ও সহজ বিকল্পের ওপর জোর দিচ্ছেন।

বৈজ্ঞানিকভাবে সমর্থিত ৬টি ঘরোয়া প্রতিকার-

১. পর্যাপ্ত পানি পান করুন

বিশেষজ্ঞদের মতে, হাইড্রেশনই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বেশি পানি ও তরল গ্রহণ করলে শ্লেষ্মা পাতলা হয়, ফলে সাইনাস স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে। এতে নাক বন্ধ হওয়া ও অস্বস্তি অনেকটাই কমে।

২. গরম ভাপ নিন

গরম পানির ভাপ নিলে নাকের পথ আর্দ্র হয় এবং ঘন শ্লেষ্মা আলগা হতে সাহায্য করে। গরম পানিতে গোসল করলেও একই উপকার পাওয়া যায়। এটি সাময়িক হলেও দ্রুত আরাম দেয়।

৩. উষ্ণ সেঁক দিন

নাক, গাল ও কপালে উষ্ণ, স্যাঁতসেঁতে তোয়ালে রাখলে ফোলাভাব ও চাপ কমে। বিশেষজ্ঞদের মতে, উষ্ণতা রক্ত সঞ্চালন বাড়ায় এবং শ্বাস নেওয়া সহজ করে।

৪. মাথা উঁচু করে ঘুমান

ঘুমের সময় অতিরিক্ত বালিশ ব্যবহার করে মাথা উঁচু রাখলে শ্লেষ্মা সহজে নিচের দিকে নেমে যায়। এতে সকালে নাক বন্ধ থাকা কমে এবং ঘুমও ভালো হয়।

৫. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন

শুষ্ক বাতাস নাকের ভেতরের ঝিল্লি শুষ্ক ও জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। হিউমিডিফায়ার ব্যবহার করলে বাতাসে আর্দ্রতা বজায় থাকে, যা সাইনাসের স্বাস্থ্যের জন্য উপকারী।

৬. হালকা ফেসিয়াল ম্যাসাজ করুন

নাক ও কপালের চারপাশে আলতো ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চাপ কমে। যদিও এটি সাময়িক, তবে দ্রুত আরাম দিতে কার্যকর।

কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে?

ভারী খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো? যা বলছেন পুষ্টিবিদ

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, যদি নাক বন্ধ থাকা বা সাইনাসের সমস্যা ১০ দিনের বেশি স্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়া জ্বর, তীব্র মুখের ব্যথা, ফোলাভাব বা দৃষ্টিসংক্রান্ত সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

July 8, 2026
Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

July 5, 2026
পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

July 3, 2026

Latest News

প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

ভ্যাপসা

ভ্যাপসা গরমে বাড়তে পারে ৯ রোগের জটিলতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa