
আজ সোমবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে রাস্তা পার হতে গিয়ে ওই নারী গাড়ির বাম্পারে আটকে যান। এ অবস্থায় গাড়িটি সেখানে থেকে এক কিলোমিটার দূরে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মোমেনাকে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় টার্মিনালের লোকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
একই গাড়ি ১৪ কিলোমিটার দূরে রংপুরে এক অজ্ঞাতনামা পথচারীকে চাপা দিয়ে আহত করেছে বলে দাবি করেছে পুলিশ।
মোমেনা খাতুন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের মো. আবু বক্কর সিদ্দীকের স্ত্রী। তিনি পেশায় খণ্ডকালীন গৃহকর্মী ছিলেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান জানান, একই গাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায় গিয়ে এক পথচারীকে চাপা দেয়। এ সময় লোকজন ধাওয়া করলে গাড়ির চালক একটি গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে গাড়ি রেখে পালিয়ে যান। আহত পথচারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



