Advertisement

আসিফুজ্জামান পৃথিল : নিজের মেয়ে জলবায়ু রক্ষার সংগ্রামে সবার সামনে থেকে নেতৃত্ব দেবেন শুরুতে এটিকে ভালো ধারণা মনে হয়নি সাবান্তে থানবার্গের। ১৬ বছর বয়সী গ্রেটা থানবার্গের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন কোটি কোটি মানুষ। কিন্তু তার বাবা বলছেন, মেয়ে স্কুলে না গিয়ে পার্লামেন্টের সামনে বসে ধর্মঘট করবে, এই সিদ্ধান্তে শুরু থেকেই তিনি অসহযোগীতা করে গেছেন। বিবিসি

বিবিসিকে দেয়া স্বাক্ষাৎকারে সভান্তে বলেছেন, একজন অ্যঅকটিভিস্টে পরিণত হতে পেরে গ্রেটা বেশ আনন্দে আছে। কিন্তু বাবা হিসেবে তাকে চিন্তিত থাকতে হয়, কারণ তার মেয়েকে প্রভাবশালীদের ঘৃণা মোকাবেলা করতে হচ্ছে।

গ্রেটার বাবা জানান, এই ধর্মঘট শুরুর আগে ৩ থেকে ৪ বছর তার মেয়ে ব্যাপক বিষন্নতার মধ্যে কাটিয়েছে। সভান্তে বলেন, ‘সে কথা বলা বন্ধ করে দিয়েছিলো, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলো। একসময় সে খাওয়াদাওয়া বন্ধ করে দিলো। বাবা-মা হিসেবে এটি ছিলো আমাদের জন্য দু:স্বপ্ন।’

একপর্যায়ে মেয়েকে বেশি সময় দিতে লাগলেন সভান্তে। গ্রেটার মা অপেরা শিল্পী মালেনা এরনমান নিজের কনসার্টগুলো বাতিল করলেনযেনো পুরো পরিবার একসঙ্গে সময় কাটাতে পারে। এক পর্যায়ে তারা গ্রেটাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, আসপেরগের নামের এক বিশেষ ধরণের অটিজমে ভুগছে গ্রেটা। এ ক্ষেত্রে রোগীরা সবকিছু একটু আলাদা চোখে দেখতে চায়। এরপর কয়েকবছর ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষলা ও পড়াশোনা করেছে গ্রেটা। একসময় সম্পূর্ণভাবে সে এই বিষয়টিতে ডুবে যায়। সে সময় থেকেই সে তার বাবামাকে ভণ্ড বলে ডাকা শুরু করে গ্রেটা। তার অভিযোগ ছিলো বাবা মা পৃথিবীকে বাঁচানোর জন্য কোনও উদ্যোগই নেননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.