Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবিতে চলছে ব্লকেড কর্মসূচী
ক্যাম্পাস ঢাকা

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবিতে চলছে ব্লকেড কর্মসূচী

By Saumya SarakarNov 20, 2024, 11:55 AM Asia/Dhaka2 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোনও গাড়ি ভেতরে প্রবেশ করতে পারছে না।

বর্তমানে ‘জাহাঙ্গীরনগর ব্লকেডের’ অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনও ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না।’

এ সময় প্রধান ফটকের সামনে শিক্ষক-কর্মকর্তাদের অনেককে ব্যক্তিগত গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে দেখা গেছে। এদিকে রিকশা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে আমবাগন, ইসলামনগর ও গেরুয়া এলাকায় থাকা শিক্ষার্থীরা।

ইতিহাস ৫৩ ব্যাচের শিক্ষার্থী মারজান বলেন, ‘ডেইরি গেইটে সকাল ৭টা থেকে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন৷বাইরে থেকে মোটরচালিত কোনও গাড়ি তারা প্রবেশ করতে দিচ্ছেন না। ভেতরেও মোটরচালিত কোনও গাড়ি আজ চলছে না। দুপুরে জানাজা হবে। সে পর্যন্ত কর্মসূচি চলবে৷’

ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আদি বলেন, ‘প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসের মেডিক্যালে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা। একজন শিক্ষার্থী যদি ক্যাম্পাসে আহত হন, তাকে ক্যাম্পাসের মেডিক্যালে নেওয়ার পর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা উচিত। আফসানার ক্ষেত্রে সেটি হয়নি। এটাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখতে হবে। ক্যাম্পাসে শুধু রিকশা নয়, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের কোনও পদক্ষেপও নেই। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছি।’

শিক্ষার্থীদের আট দফা দাবি হলো– ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে; নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিক্যাল সেন্টারের জরুরিসেবার মানোন্নয়ন করতে হবে; রেজিস্ট্রেশনবিহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকদের প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

জুলাই গণহত্যা মামলায় মামুন-জিয়াউলসহ গ্রেপ্তার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

May 24, 2026, 11:09 PM Asia/Dhaka
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026, 6:43 PM Asia/Dhaka
শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

May 24, 2026, 2:49 PM Asia/Dhaka
Latest News
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp