Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নিষ্পাপ শিশু তুহিনকে কোলে করে বাইরে নেয় বাবা, হ’ত্যা করে চাচা
অপরাধ-দুর্নীতি জাতীয় সিলেট

নিষ্পাপ শিশু তুহিনকে কোলে করে বাইরে নেয় বাবা, হ’ত্যা করে চাচা

By Hasan MajorOctober 15, 2019Updated:October 15, 20192 Mins Read
Advertisement

শিশুজুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হাসানকে তার বাবা, চাচা ও এক চাচাতো ভাই মিলে হ’ত্যা করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটিকে নৃশংসভাবে হ’ত্যার পর তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় তারা। খবর ইউএনবি’র।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘রাত আড়াইটার দিকে বাবা আব্দুল বাছির তুহিনকে কোলে করে ঘরের বাইরে নিয়ে যান। পরে চাচা নাছির উদ্দিন, চাচাতো ভাই শাহরিয়ার ও বাবা আব্দুল বাছির তুহিনকে হ’ত্যা করে গাছে ঝুলিয়ে রাখে।’

তুহিনের ময়নাতদন্তের বরাত দিয়ে তিনি জানান, আগে তুহিনকে শ্বাসরোধ করে হ’ত্যা করা হয়। হত্যার পর তার দুই কান ও লিঙ্গ কাটা হয়েছে।

‘প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের পরিবারের লোকজনই এ নির্মম হ’ত্যাকাণ্ড ঘটায়। রিমান্ডের পর চাঞ্চল্যকর এ হ’ত্যাকাণ্ডের বিশদ বর্ণনা পাওয়া যাবে,’ বলেন তিনি।

এদিকে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল খালেকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিশু তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। তাদের জবানবন্দিতেও তুহিন হ’ত্যায় তার বাবা জড়িত থাকার কথা উঠে এসেছে।

এদিকে মঙ্গলবার তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মুছাব্বির ও জমশেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা।

জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের বাবা বাছির, চাচা, চাচি ও এক চাচাতো বোনকে থানায় আনা হয়। এরপর টানা কয়েকঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

হ’ত্যার ঘটনায় মঙ্গলবার ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন। সেই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

জানা যায়, রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে বাছিরের পুরনো বিরোধ রয়েছে। গ্রামের ছালাতুল ও সোলেমানের সঙ্গেও বিরোধ রয়েছে তুহিনের পরিবারের। যে ছুরি দুটি দিয়ে হ’ত্যা করা হয়েছে সেই ছুরিতে ছালাতুল ও সোলেমানের নাম লেখা রয়েছে। তাদের ফাঁসাতেই হ’ত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিতে নাম লিখে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, গত রবিবার রাতে দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হ’ত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

শিশু তুহিনের শরীর জুরে ছিল ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। পেটে দুটি ছুরি ঢোকানো অবস্থায় ছিল, দুটি কান কাটা ছিল এমনকি গোপনাঙ্গও কেটে ফেলা ছিল। পুলিশের শীর্ষ কর্মকর্তারা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অপরাধ-দুর্নীতি করে কোলে চাচা তুহিনকে নিষ্পাপ নেয় বাইরে বাবা শিশু সিলেট হত্যা
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

February 4, 2026
ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

February 4, 2026
ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

February 4, 2026
Latest News
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

রায়পুরায়

রায়পুরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্র

এমভিএনও সিম

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

শীত

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.