
সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এরপর তাঁর নেতৃত্বে জেলা শহরের বাস টার্মিনাল, মশিউর রহমান কলেজ মোড়, বড়বাজার, গাছবাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খান প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন,‘আইনটি সম্পর্কে জনগণকে সচেতন করতে একযোগে রংপুর বিভাগের সকল জেলা এবং উপজেলায় বুধবার লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



