Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল নেপাল যেভাবে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে
ট্র্যাভেল মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

নেপাল যেভাবে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে

By Yousuf ParvezSeptember 1, 20242 Mins Read

এক ভ্রমণে অনেক অভিজ্ঞতা পেতে কিংবা নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা নিতে নেপাল হতে পারে চমৎকার গন্তব্য। অন–অ্যারাইভাল সুবিধা, চলাফেরা ও থাকা-খাওয়ার খরচ সাধ্যের মধ্যে থাকায় অনেকেরই পছন্দ নেপাল। এক ভ্রমণে অনেক অভিজ্ঞতা পেতে কিংবা নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা নিতে নেপাল হতে পারে চমৎকার গন্তব্য। অন–অ্যারাইভাল সুবিধা, চলাফেরা ও থাকা-খাওয়ার খরচ সাধ্যের মধ্যে থাকায় অনেকেরই পছন্দ নেপাল।

নেপাল

পর্যটনবান্ধব দেশ নেপাল ভ্রমণপিয়াসীদের জন্য স্বর্গরাজ্য। এর অন্যতম কারণ বিভিন্ন আদি সংস্কৃতির মেলবন্ধন, বিচিত্র প্রাণিকুলের সমাহার, নিটোল পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে সাশ্রয়ী ও অন–অ্যারাইভাল ভিসা। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আছে দারুণ সুযোগ। যাঁরা আয়েশ করে বিলাসবহুল ভ্রমণ করতে চান, পরিবার-প্রিয়জন নিয়ে ভ্রমণ করতে চান, এমন সবার জন্যই আছে সব ধরনের ব্যবস্থা। এসব সুবিধার জন্য আপনার আগামী গন্তব্য হতে পারে নেপাল।

বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচয়

Advertisement

৩৫ ধরনের জাতিগোষ্ঠীর বসবাস নেপালে। যাঁদের প্রত্যেকের ভাষা ভিন্ন, উৎসব–ধর্মীয় আচার ভিন্ন। কাঠমান্ডু উপত্যকার অধিবাসীরা কথা বলেন নেওয়ারি বা নেপালি ভাষায়। তাঁদের নিজস্ব উৎসব হচ্ছে স্বাতি। এটি পাঁচ দিনব্যাপী হয়। এই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকেন ঘর সামলানো নারীরা। নিজের স্বস্তির জায়গা থেকে বের হয়ে এই ভিন্ন সংস্কৃতি দেখার জন্য হলেও নেপালে আসা দরকার।

ঐতিহ্যবাহী নিদর্শন

নেপালে আছে ইউনেসকো নির্দেশিত অনেকগুলো বিশ্ব ঐতিহ্য নিদর্শন। কাঠমান্ডু উপত্যকা ও গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি ছাড়াও এখানে আছে বহু প্রাচীন মন্দির, বৌদ্ধ মঠ ও প্যাগোডা। যাঁরা ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য ভালোবাসেন, তাঁদের জন্য নেপাল ভ্রমণ দেবে অনন্য অভিজ্ঞতা।

বৈচিত্র্যময় প্রাণীদের অভয়ারণ্য

নেপালকে বলা হয় ‘আমাজন অব এশিয়া’। প্রাণীপ্রেমীদের জন্য দারুণ ভ্রমণের গন্তব্য। অপেক্ষাকৃত সমতলভূমিতে আছে সাফারি পার্ক, চিতোয়ান ন্যাশনাল পার্ক হচ্ছে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেখানে দেখা মিলবে এক শিংওয়ালা গন্ডার, বেঙ্গল টাইগার, কুমির, চিতা ছাড়াও ৫০০ রকমের পাখি। বারদিয়া জাতীয় উদ্যানে আছে বৈচিত্র্যময় বিরল প্রজাতির প্রাণী। অপেক্ষাকৃত পাহাড়ি অঞ্চলে রয়েছে বন্য প্রাণীদের অভয়ারণ্য, যেখানে দেখা পাওয়া যাবে তুষার চিতা, নীলগাই, লাল পান্ডা ও চমরি গাইয়ের মতো পাহাড়ি বিরল প্রাণীর।

যাঁরা অল্প বাজেটে সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা পেতে চান, তাঁদের জন্য নেপাল সেরা জায়গা। এখানে খাবার ও হোটেল ভাড়া বেশ কম, যা আপনার বাজেট অনুযায়ী পেয়ে যাবেন। ট্রেকিং ট্রেইলগুলো বাজেট অনুযায়ী পছন্দ করা যায়। যাঁরা কিলিমাঞ্জারো বা ইনকা ট্রেইলে ভ্রমণের কথা ভাবেন কিন্তু খরচের কারণে সম্ভব হয় না, তাঁদের জন্য একই অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে নেপালের বিভিন্ন ট্রেকিং ট্রেইলগুলো।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa