আন্তর্জাতিক ডেস্ক : চেচনিয়ায় আকস্মিক সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতেই পুতিনের এই ঝটিকা সফর। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ।

পবিত্র কোরআনে পুতিনের চুম্বন

Advertisement

পূর্বঘোষণা ছাড়াই ১৩ বছর পর মঙ্গলবার (২০ আগস্ট) চেচনিয়ায় পা রাখেন পুতিন। সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে পবিত্র কোরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।

কোরআনের এ কপিটি মূলত স্বর্ণখচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কোরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম-অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন।

এ ছাড়া পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, যত দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।

দেশের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ এখন লাখ টাকার বেশি

এর আগেও কোরআনের প্রতি পুতিনের ভালোবাসা দেখেছিল বিশ্ব। সুইডেনে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার পর গেল বছরের জুন মাসে রাশিয়ার একটি মসজিদের সামনে পবিত্র কোরআন বুকে নিয়ে পুতিন বলছিলেন, এর অবমাননা অপরাধ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.