
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি সূত্র জানায়, জাফর ইকবালের লেখা গল্প-প্রবন্ধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন। পাশাপাশি সম্পাদনায় যুক্ত হিসেবে বইয়ে থাকা তার নামও বাদ দেওয়া হবে।
পাঠ্যপুস্তক বোর্ডের সম্পাদনা শাখা সূত্র জানায়, একাদশ শ্রেণির বাংলা বইয়ে অধ্যাপক জাফর ইকবালের ‘মহাজাগতিক কিউরেটর’ শিরোনামে একটি প্রবন্ধ ছিল। সেটি বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির বিজ্ঞান বিষয়ের সব বই থেকেও জাফর ইকবাল লেখাগুলো পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পাঠ্যপুস্তকের অতিরঞ্জিত ইতিহাস সংশোধন ও পরিমার্জনে বিষয়ভিত্তিক কমিটি করা হয়। সেই কমিটির সদস্যরা পরিমার্জনের কাজ শেষ করেছে। এখন সেগুলো পাণ্ডুলিপি আকারে ছাপাখানায় পাঠানোর চূড়ান্ত ধাপে রয়েছে। আগামী সপ্তাহে ২০২৫ সালের পাঠ্যবই ছাপার কাজ শুরু হবে।
তিন শিক্ষার্থীর জন্য পাঁচ শিক্ষক, একক প্রতিষ্ঠার স্কুল চলছে একক আধিপত্যে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



