Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা পাবলিক পরীক্ষা সকাল ১০টায় না নেয়ার পরিকল্পনা
শিক্ষা

পাবলিক পরীক্ষা সকাল ১০টায় না নেয়ার পরিকল্পনা

By iNews DeskNovember 19, 20213 Mins Read

পাবলিক পরীক্ষা সকাল ১০টায় শুরু হলে যানজটের কারণে কিছু শিক্ষার্থীর কেন্দ্রে যেতে দেরি হওয়ায় আগামী বছর থেকে পিক আওয়ারে পরীক্ষা না নেওয়ার ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Advertisement
যানজটের কারণে এসএসসি পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরে কিছু পরীক্ষার্থীকে কেন্দ্রে আসতে দেখা গেছে-এ বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কথা ছিল পরীক্ষার হলে সাড়ে ৯টার মধ্যে প্রবেশ করবে। তারপরে যদি কেউ প্রবেশ করে, পরীক্ষা শুরুর ১৫ মিনিট বা আধাঘণ্টা পরে যদি আসে, এখন দেড় ঘণ্টার পরীক্ষা।

তাহলে কিন্তু আসলেই একটা সমস্যা। তারপরও আমরা বিষয়টা খতিয়ে দেখব যে, কী করা যায়।

কিন্তু যেখানে দেড় ঘণ্টার পরীক্ষা, যদি তিন ঘণ্টার পরীক্ষা হতো তাহলে কেউ এক ঘণ্টা পরে আসতেন…, আজকে বিশেষ পরিস্থিতির জন্য না। এমনিতেও পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে ২-৪ মিনিট পর যদি কেউ আসে কখনও কখনও অ্যালাও করা হয়, তারপরে অ্যালাও করা হয় না।
তারপরও বিশেষ পরিস্থিতি আমরা খতিয়ে দেখব।
একটি কেন্দ্রে দুজন শিক্ষার্থী সকাল ১০টার পরে ঢুকেছে, তারা ঢুকতে বাধ্য হয়েছে, ১০টার ৫ মিনিট আগেও অন্তত ৮-১০ জন ঢুকেছে। কারণ ওই দিন শুভেচ্ছা জানানোর জন্য একটি ছাত্র সংগঠনের নেতাকর্মী রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় কিনা, পরীক্ষার আগে কোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করা যায় কিনা—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় এবং এটি নিশ্চয়ই হওয়া উচিত না। কারণ আমাদের দেশে এসএসসি, এইচএসসির মতো পাবলিক পরীক্ষার গুরুত্ব পরীক্ষার্থী থেকে শুরু করে তার পুরো পরিবার-সমাজ সবার কাছেই। সে কারণেই এই পরীক্ষাগুলোর সময় পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন হয়, এরকম কোনো ধরনের কোনো কিছুই কারো করা উচিত নয়। তবে সবকিছু কিন্তু আইন করে, নিয়ম করে নিষিদ্ধ করা করা যায় না। এগুলো আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করা, আমাদেরও কথা বলা এবং জানানো জরুরি। আমরা এ ব্যাপারে আমাদের পক্ষে যা কিছু করণীয় আমরা সেটি চেষ্টা করব।

অভিভাবকদের পক্ষে দাবি জানানো হচ্ছে, পরীক্ষা শুরু হয় সকাল ১০টা থেকে, তখন অফিস আওয়ারও থাকে এবং প্রচণ্ড যানজট হয়। অনেক কেন্দ্রে পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে আসতে পারেনি। পরীক্ষার সময় দুপুরের দিকে করা যায় কিনা, যাতে যানজট কম থাকে—এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা আমাদের ভাবনায় আছে। আজকের সভায়ও আলাপ করেছি। এবার যে পরীক্ষাটি হচ্ছে সেখানে এই পরিবর্তনটা আনতে পারছি না। কারণ, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা আছে, আমাদের সকালের পরীক্ষার্থীরা সবাই বেরিয়ে যাবে তারপরে মাঝখানে একটা ব্রেক দিয়ে পরবর্তী পরীক্ষার্থীরা ঢুকবে। সেই কারণে আমাদের মাঝখানের গ্যাপটা রাখতে হচ্ছে। কাজেই আমাদের ১০টার পরীক্ষা ১০টাতেই রাখতে হচ্ছে। কিন্তু আগামী বছর থেকে আমরা চেষ্টা করতে পারি, বিশেষ করে যেদিন সবচাইতে বেশি পরীক্ষার্থী থাকে অর্থাৎ মূল বিষয়গুলো বা আবশ্যিক বিষয়গুলোর যে পরীক্ষা হয় সেদিন পরীক্ষাগুলো আরেকটু পরে শুরু করা যায় কিনা, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব আগামী বছর থেকে।

শুধুই যানজটের কারণে পরীক্ষার সময় পেছাবে—এমনে প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এটা এ বছর করা সম্ভব না। আগামী বছরে করার কথা ভাববো। পিক আওয়ারের একটা ব্যাপার আছে। পৃথিবীর সব দেশেই সব শহরে ট্রাফিকের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের ওপর নির্ভর করে কোনটা পিক আওয়ার। আমাদের এখানে যে প্যাটার্ন সে প্যাটার্ন অনুযায়ী যেটা পিক আওয়ার, যেদিন সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী থাকে এবং একবেলা পরীক্ষা থাকে তাহলে সময়টা সমন্বয় করে এদিক-ওদিক করবার সুযোগ থাকে। সেই সুযোগটি আগামী বছর ভাবব।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন। অনলাইনে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

দেশের সব স্কুলের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026
চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

July 21, 2026

Latest News

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa