Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পার্থের পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
জাতীয়

পার্থের পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

By Sibbir Osmanমে 9, 2019Updated:মে 9, 20192 Mins Read

পার্থের পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ২০-দলীয় জোট থেকে পদত্যাগ করায় বিএনপি রাহুমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

সোমবার(৬ মে) রাতে পার্থের পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশের পর ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের সঙ্গে সাবেক এ সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থের পদত্যাগের একটি নিউজের লিঙ্কও দেন।

মেজর (অব.) আখতারুজ্জামানের এ স্ট্যাটাসের নিচে অনেকেই পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

মাজহারুল ইসলাম সোহাগ নামের একজন লিখেছেন, ‘দরজা ভাঙা বিএনপির লগে থাকার চেয়ে না থাকাই উত্তম। বড়ই দুঃখের বিষয়, এবার ঈদের পর আন্দোলনের ডাক দেশবাসী শুনতে পেল না। জয় বিএনপি।’

মুসলিম ব্রাদার হুড নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আপনি নিজেও একজন রাহু। সুতরাং অন্যকে দোষ দেবেন না। আপনি নিজেই তারেকের বিরুদ্ধে বলেছিলেন। সুতরাং সাধু সাবধান।’

কাউসার ভুঁইয়া নামে একজন লিখেছেন- ‘ঠিক বলেছেন- উনি (পার্থ) তারেক রহমানকে নিয়ে আজেবাজে কথা বলেন।’

জহিরুল ইসলাম নামে আরেকজন লিখেছেন- ‘যেখানে বিএনপির লোকেরাই তো আওয়ামী লীগ হয়ে গেছে, ও (পার্থ) আর কী করবে?’

শামসউদ্দিন নামে এক ইউজার লিখেছেন, ‘২০ বছর থাকার পর এ চলে যাওয়া অবশ্যই বেদনাদায়ক। এত বছরের বন্ধুত্বকে রাহুমুক্তি বলা অনুচিত বলে মনে করি ‘

কেএইচ হারুন লিখেছেন, ‘যারা দল পরিবর্তনের রাজনীতি করে, বা করে আসছে, সাধারণ জনগণ উনাদের ভালো চোখে দেখে না। নিজ স্বার্থের জন্য দল পরিবর্তন করে, জনগণ ও দেশের জন্য নয়। জনাব আন্দালিভ রহমান পার্থ এমনটাই করেছেন বলে মনে করি।’

প্রসঙ্গত সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটছাড়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জুন 20, 2026
আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

জুন 20, 2026
Latest News
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa