Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা পিএইচডি ডিগ্রি দিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়
শিক্ষা

পিএইচডি ডিগ্রি দিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

By iNews DeskMay 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পিএইচডি ডিগ্রি দিতে পারবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বৃহস্পতিবার (২৫ মে) ইউজিসিতে মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (এমজিএস)-এর চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ কথা জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

পিএইচডি ডিগ্রি দিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস-এর চেয়ারম্যান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত ড. আব্দুর রাজ্জাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Advertisement

অনুষ্ঠানে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ নেই। তবে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা করতে আগ্রহী।

তিনি বলেন, স্থায়ী সনদ পাওয়া প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শর্ত-সাপেক্ষে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পিএইচডি ডিগ্রি দিতে পারে। এর মাধ্যমে তাদের গবেষণার দ্বার উন্মোচিত হবে এবং গবেষণার সুযোগ তৈরি হবে।

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ প্রতিনিধি দলকে মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি চাকরির সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের যেন মর্যাদার দৃষ্টিতে দেখা হয়, সেদিকে খেয়াল রাখারও অনুরোধ করেন তিনি।

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস-এর চেয়ারম্যান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষদূত ড. আব্দুর রাজ্জাক বলেন, মালয়েশিয়া উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের চেষ্টা করছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় বেশ কিছু মানসম্পন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। তার দেশ উচ্চশিক্ষার মান বজায় রাখতে ভিসা প্রক্রিয়া সহজ করা, ট্যালেন্ট হান্ট করাসহ যৌথ পিএইচডি ডিগ্রি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। যৌথ গ্র্যাজুয়েশন ডিগ্রি ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি করছে।

সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa