জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে সাজানো হচ্ছে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেই ধারাবাহিকতায় এবার পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

bd

Advertisement

রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করল নতুন কমিটি।

সেন্সর বোর্ডের ১৫ সদস্যের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

নিজের অফিসের সেই ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান

এছাড়াও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, কাজী নওশাবা আহমেদ (অভিনেত্রী), আশফাক নিপুণ, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক) ও রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.