পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যত জোরালো হচ্ছে, এ দেশে ততই মহার্ঘ হচ্ছে জ্বালানির দাম। গত দু’সপ্তাহে কয়েক দফায় গোটা দেশেই বেড়েছে পেট্রল-ডিজ়েলের দাম। বিকল্প জ্বালানির খোঁজ করছেন সাধারণ মানুষ থেকে গাড়ি-বাইক নির্মাতারাও। আর এ বার সেই দিকেই বেশ খানিকটা অগ্রসর হলো Hero Motocorp। আগামী মাসেই তারা লঞ্চ করতে চলেছে সংস্থার প্রথম ফ্লেক্স ফুয়েল (Flex Fuel) বাইক। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি এবং হরদীপ সিং পুরির উপস্থিতিতে লঞ্চ হবে এই বাইকটি।

ফ্লেক্স ফুয়েল হলো এক ধরনের বিকল্প জ্বালানি। এই জ্বালানির মধ্যে পেট্রলের সঙ্গে উচ্চমাত্রায় ইথানল মিশ্রিত থাকে। এই ফ্লেক্স ফুয়েল থেকে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত হওয়া বিষাক্ত ধোঁয়ার তুলনায় কিছুটা হলেও কম ক্ষতিকর ধোঁয়া উৎপন্ন হয়। পরিবেশের উন্নতির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই ধরনের জ্বালানি ব্যবহারের উপদেশ দিয়েছে।
ভারতের বর্তমানে তৈরি হওয়া সমস্ত গাড়ি বা বাইক E20 সাপোর্ট করে। অর্থাৎ এই ধরনের গাড়ি বা বাইকগুলিতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলে চলতে পারে। ভারতে এখনও পর্যন্ত Suzuki Gixxer SF 250-ই একমাত্র বাইক যা E85 ফুয়েলে চলতে পারে। তবে Hero-র এই বাইকটি E100 অর্থাৎ ১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম।
আরও পড়ুনঃ
এসির বিদ্যুৎ বিল কমানোর উপায়: জেনে নিন সাশ্রয়ের কার্যকর কৌশল
বাইকটির নাম কী, তা এখনও ঘোষণা করেনি Hero। জুনের ৩ তারিখে দিল্লিতে বাইকটির আনুষ্ঠানিক লঞ্চ হওয়ার কথা। এর আগে Bharat Mobility Expo 2025-এ একটি এমনই E100 ফ্লেক্স ফুয়েলে কর্মক্ষম বাইক প্রদর্শন করেছিল Hero। একাধিক সূত্রের খবর, নতুন এই গাড়িটি মাস-মার্কেটের কথা মাথায় রেখে তৈরি করেছে Hero। তাই, Hero-র বহুল প্রচলিত HF Deluxe অথবা Splendor মডেলের উপরে ভিত্তি করে তৈরি হতে পারে নতুন বাইকটি। Hero-র এই নতুন বাইক এ দেশে Sustainable Development বা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



