Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল গবেষণাগার তুলে দিচ্ছে নিরাপদ খাবার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল গবেষণাগার তুলে দিচ্ছে নিরাপদ খাবার

By rskaligonjnewsSeptember 26, 20233 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নিরাপদ খাবার সুস্থ ভাবে মানুষের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন হলেও আমাদের দেশের উৎপাদন পর্যায়ের কৃষকদের পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক সময় খাবার নিরাপদ থাকছে না।

পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল গবেষণাগার

Advertisement

সরকার ভোক্তাদের হাতে নিরাপদ খাবার তুলে দেওয়ার লক্ষ্যে ২০০৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল গবেষণাগার। দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় দীর্ঘ ১৮ বছরে প্রায় ৫০টি প্রযুক্তি ও দেড় হাজার বাণিজ্যিক বালাইনাশকের অবশিষ্টাংশ নির্ণয় করা সম্ভব হয়েছে এই গবেষণাগারে।

এই গবেষণাগারটি দেশের একমাত্র আর্ন্তজাতিক মানসম্পন্ন গবেষণাগার। ২০১৬ সালে আন্তর্জাতিকভাবে এ গবেষণাগারটি আইএসও সনদ লাভ করে। আমাদের দেশ থেকে বিদেশে চিংড়ি মাছ, পান, তিল, তিসি ও চায়ের রপ্তানির ক্ষেত্রে এ গবেষণাগারের সনদ প্রয়োজন হয় রপ্তানিকারকদের।

বারি‘র পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট গবেষকদের দেওয়া তথ্য মতে, আর্ন্তজাতিক মানের এ গবেষণাগারের মূল লক্ষ্যই হলো ভোক্তাদের হাতে নিরাপদ খাবার তুলে দেয়া পথ তৈরি করা। আমাদের দেশীয় কৃষকরা তাদের উৎপাদিত ফল ও ফসল রোগবালাই এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমন থেকে ফসল রক্ষা ও উৎপাদন ধরে রাখতে রাসায়নিক বালাইনাশকের মতো কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক ব্যবহার করে থাকে।

এ সমস্ত রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যে নানারকম বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বালাইনাশক ব্যবহারের পর অপেক্ষমাণ একটি সময় রয়েছে, নির্ধারিত করা আছে কতদিন ফল ও ফসল হারভেস্ট করে ভোক্তাদের হাতে পৌঁছানো যাবে। কিন্তু কৃষকরা ওই সময় পর্যন্ত অপেক্ষা না করেই ফল ও ফসল ভোক্তাদের সামনে নিয়ে আসে। যার ফলে ফল ও ফসলে বালাইনাশকের অবশিষ্টাংশ থেকেই যায়। যা খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নানা ক্ষতি হচ্ছে।

এ গবেষণাগারের মাধ্যমে বিজ্ঞানীরা বালাইনাশক ব্যবহারের অপেক্ষমাণ সময় অনেক কমিয়ে এনেছেন, কোনো ধরনের বালাইনাশক ব্যবহারের পর কতদিন পর নিরাপদ ফল-ফসল হারভেস্ট করা যাবে সে সময়টায় বের করেছেন গবেষকরা। সঙ্গে ফল-মূল ও শাকসবজি থেকে বালাইনাশকের অবশিষ্টাংশ দূরীকরণের পদ্ধতিও দেশের কৃষক সম্প্রদায় ও ভোক্তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে নিরাপদ খাবারের জোগান নিশ্চিত করতে পথ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ বলেন, আমাদের গবেষণার মূল বিষয় হলো নিরাপদ খাবারের জোগান। ইতোমধ্যেই আমরা প্রায় ৫০টি পদ্ধতি উদ্ভাবন করে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ বিভাগের মাধ্যমে সারাদেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এর ফলে কৃষকরা নিরাপদ সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। বিভিন্ন পর্যায়ে আমাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে আমরা সেমিনার ও প্রশিক্ষণও দিয়েছি। এছাড়া আমাদের গবেষণায় বালাইনাশক ব্যবহারের পর অপেক্ষমাণ সময় কমিয়ে আনতে পেরেছি। আমরা ইচ্ছে করলেই বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে পারব না, তবে বালাইনাশক ব্যবহার করেও নিরাপদ খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারছি এ গবেষণার মাধ্যমে।

তিনি আরও বলেন, আমাদের গবেষণাগারটি আর্ন্তজাতিক মানের। পাঁচ জন বিজ্ঞানী নিরলসভাবে কাজ করছেন। গাজীপুরের এই গবেষণাগারে সফলভাবে ৩টি আন্তর্জাতিক প্রশিক্ষণও হয়েছে।

ফল-মূল, শাক সবজি থেকে বালাইনাশকের অবশিষ্টাংশ দূরীকরণের পদ্ধতি

এ পদ্ধতির মাধ্যমে একজন ভোক্তা ইচ্ছে করলেই তার নিত্যদিনের বাজারের তালিকায় থাকা ফল-মূল, শাকসবজি থেকে বাইলানাশকের অবশিষ্টাংশ দূর করতে পারেন। এ গবেষণাগারের উদ্যোগে এমন একটি সহজলভ্য পদ্ধতি উদ্ভাবন হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছে এ পদ্ধতির মাধ্যমে ৬০-৮০ভাগ বালাইনাশক দূর হয়ে যায়। বাজার থেকে ক্রয় করা ফল-মূল, শাকসবজি একটি গামলায় এক লিটার পানিতে দুই চামচ দ্রবণ তৈরি করে তাতে ১৫ মিনিট চুবিয়ে রাখলেই বালাইনাশকের অবশিষ্টাংশ দূর হয়। এছাড়া বিদেশ থেকে আমাদানিকৃত আঙ্গুর, আপেলসহ বিভিন্ন ফলমূল কুসুম গরম লবণের দ্রবণ তৈরি করে ১৫ মিনিট রেখে দিলে তাতেও বালাইনাশক দূর হয়। এছাড়াও ভিনেগারের মাধ্যমেও বালাইনাশকের অবশিষ্টাংশ দূরীকরণ করা যায়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত বলেন, আমাদের কৃষকরা যাতে ভোক্তাদের কাছে নিরাপদ ফল ও ফসল তুলে দিতে পারে সেজন্যই আমাদের গবেষণা অব্যাহত আছে। ইতোমধ্যেই আমরা নানা প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের দিয়েছি। তারা এ পদ্ধতির প্রয়োগ করে ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্যের জোগান দিচ্ছেন। এটি আমাদের নিরাপদ খাবারের জন্য এক মাইলফলক।

গাসিক মেয়রের উপদেষ্টা হলেন ছেলে সাবেক মেয়র

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa