Advertisement
জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ৮৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাজুলের উপজেলা পরিষদের সরকারি বাড়ি থেকে দুদক এই টাকা উদ্ধার করে।

দুদক দিনাজপুর সমস্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আবু হেনা আশিকুর রহমান জানান, উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিনের উপস্থিতিতে দুদক এই অভিযান পরিচালনা করে। প্রকল্প কর্মকর্তা তাজুলের সরকারি এই বাড়িতে এসব টাকা আলমারি, বিছানার নিচেসহ ব্যাগে করে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল।

দুদকের এ কর্মকর্তা আরও জানান, এত বিপুল পরিমাণ টাকার উৎস এবং এ টাকা ব্যাংকে না রেখে বাড়িতে রাখার বিষয়ে কোনো সদুত্তোর দিতে পারেননি তাজুল ইসলাম। পরে তাকে আটক করা হয়।

তাজুল সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই টাকা আত্মসাৎ করেছেন বলেও জানান দুদক কর্মকর্তা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবদুর রাজ্জাকের ছেলে পিআইও তাজুল প্রায় দেড় বছর ধরে পার্বতীপুর উপজেলা প্রকল্প কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.