ভূমিসেবা সিস্টেমের নামে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে প্রতারণা রোধে ভূমি মন্ত্রণালয় জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং ‘ভূমি)’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড যাচাইয়ের আহ্বান জানিয়েছে।

ভূমি মন্ত্রণালয়

Advertisement

ভূমিসেবা সিস্টেমের নামে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে প্রতারণার ঘটনায় নাগরিকদের সতর্ক করে জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।

আজ রবিবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি গণবিজ্ঞপ্তি জনস্বার্থে প্রকাশ করে।

এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এর অনুরূপ কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল/ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং সাধারণ নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি মোবাইল অ্যাপ ‘ভূমি (Bhumi)’ চালু করা হয়েছে (Android Link: https://land.gov.bd/bhumi_android এবং iOS Link: https://land.gov.bd/bhumi_ios) এ সংশ্লিষ্ট কিউআর কোড নিম্নরূপ: Android Link QR iOS Link QR উক্ত অ্যাপে কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এ প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন এবং ‘ভূমি (Bhumi)’ অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হলে অথবা প্রদর্শিত তথ্য নকল/ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করুন। ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বা এ সব ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.