Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৮০টি স্কুল
শিক্ষা

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৮০টি স্কুল

By iNews DeskFebruary 12, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : নেত্রকোনায় অন্তত ৩৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া, ২৩টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) পদ শূন্য। ফলে, ব্যাহত হচ্ছে বিদ্যালয় ব্যবস্থাপনা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৮০টি স্কুল

Advertisement

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, নেত্রকোনায় ১০টি উপজেলায় ১ হাজার ৩১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। ওই বিদ্যালয়গুলোর মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ আছে ১ হাজার ৩১২টি। শুধু দুটি বিদ্যালয়ে এখনো প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়নি। অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৯৩২ জন প্রধান শিক্ষক। বাকি ৩৮০টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে কার্যক্রম।

জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় দুই লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে। ওইসব শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে কর্মরত আছেন ৭ হাজার ৬২৩ জন। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৬ হাজার ৯২০টি। ওই পদও শূন্য আছে ২৩০টি। এছাড়া বিদ্যালয় পরিচালনার জন্য ৪৬টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) পদ রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন ২৩ জন। বাকি ২৩টি পদ গত দুই থেকে পাঁচ বছর ধরে শূন্য।

সূত্র জানায়, কলমাকান্দা উপজেলায় প্রধান শিক্ষকের ১৭২টি পদের মধ্যে ৫৯টি, আটপাড়ায় ১০৩টির মধ্যে ২৮টি, কেন্দুয়ায় ১৮২টির মধ্যে ৪৬টি, দুর্গাপুরে ১২৬টির মধ্যে ২৪টি শূন্য। এছাড়া আটপাড়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৪টি পদের মধ্যে ২টি, কলমাকান্দায় ৫টির মধ্যে ৩টি, কেন্দুয়ায় ৭টির মধ্যে ৫টি, দুর্গাপুরে ৪টির মধ্যে ৩টি, সদরে ৭টির মধ্যে ৪টি, পূর্বধলায় ৬টির মধ্যে ৩টি, বারহাট্টায় ৪টির মধ্যে ১টি এবং মোহনগঞ্জে ৪টির মধ্যে ২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।

কলমাকান্দা, আটপাড়া ও সদর উপজেলার অন্তত ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় পাঠদান নির্বিঘ্ন রাখতে একসঙ্গে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্বৈত দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে অনেককে বেশ বেগ পেতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষকের পদ খালি থাকায় বিদ্যালয়গুলো অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। ভারপ্রাপ্তরা অনেক সময় সঠিক সিদ্ধান্তও নিতে পারেন না। অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষাকার্যক্রম।

আটপাড়া সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল গাফফার জানান, তার বিদ্যালয়ে প্রায় ১৮০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন তিনজন। পাঠদানের পাশাপাশি অফিসের কাজসহ তাকে সব কিছু সামলাতে হচ্ছে। এতে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ৩৮০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ২৩০ জন সহকারী শিক্ষক ও বিভিন্ন উপজেলায় ২৩ জন এইউইওর পদ শূন্যসহ শিক্ষা কার্যালয়েও কিছু জনবল সংকট আছে। বিষয়টি বিভাগীয় উপপরিচালক, সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে এই সংকট দ্রুত সমাধান হবে। তবে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান। গত শুক্রবার ওই পদে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa