
তবে অনেক উপজেলায় তথ্য অন্তর্ভুক্ত করতে কতিপয় শিক্ষক নেতা ও কিছু অসাধু শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এসব বন্ধে এবার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিইর পক্ষ থেকে, শিক্ষকদের ইএফটিতে বেতন পেতে কোন ধরনের লেনদেন না করার পরামর্শ দেয়া হয়েছে। একইসাথে এ বিষয়ে যেকোন অভিযোগ জানাতে ৪ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। এ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।
পাঠকদের জন্য অধিদপ্তরের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও তাদের ফোন নম্বরগুলো তুলে ধরা হলো-
১) সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম। ফোন নাম্বার: ০১৭৪২৪৮০২০১
২) শিক্ষা অফিসার তাপস কুমার সরকার। ফোন নাম্বার: ০৭১১৪৬১০৪৯
৩) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মৃত্যুঞ্জয় সরকার। ফোন নাম্বার: ০১৭১২৭৫৯৬১৫
৪) প্রক্রিউরমেন্ট অফিসার আ ফ ম জাহিদ ইকবাল। ফোন নাম্বার: ০১৫৫২৪৩৯১২৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



