জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এক তরুণীকে ছুরিকাঘাত করে স্তন কেটে হ ত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বখাটে দুই যুবকের বিরুদ্ধে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমবার মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, তরুণীকে স্তন কেটে হ ত্যা চেষ্টা
প্রতীকী ছবি
Advertisement

গুরুতর আহত ওই তরুণী (১৯) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তিনি বাড়িতে আসেন।

স্থানীয় সূত্র জানায়, মানিকপুর গ্রামের মারুফ মিয়ার বখাটে ছেলে সুমন (২২) প্রায়ই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু তিনি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ১৭ এপ্রিল রাতে পার্শ্ববর্তী ঘরে থাকা ফুফু প্রতিদিনের মতো সেহরি খাওয়ার জন্য তাকে ডেকে দেয়। এ সময় তিনি ঘুম থেকে উঠে টিউবওয়েলে মুখ ধুতে গেলে ওতপেতে থাকা সুমন ও তার বন্ধু নাইম ওই তরুণীর মুখে চেপে ধরে ধারালো ছুরি দিয়ে দুই স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে বাম হাতের কব্জি কাটার চেষ্টা করলে ওই তরুণীর চিৎকারে বাবা ও আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে সুমন ও নাইম পালিয়ে যায়। এ সময় তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় তরুণীর বাবা সোমবার দুই বখাটে যুবককে অভিযুক্ত করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো. গোলাম কিবরিয়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিকাশ ও রকেট এর লেনদেন নিয়ে বড় সুখবর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.