জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি ট্রাক ফুটপাতে উঠে গিয়ে দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার এবং টাঙ্গাইল সদরের নরসিনপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী জোবেদা। তারা স্থানীয় জিন্স কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি শেষে বাসায় ফেরার জন্য বের হন তারা। এ সময় গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা দুজন।
সালানা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় ঘাতক ট্রাকটি আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


