Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ফেল করা সেই ১২ জনই পেল জিপিএ ৫
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ শিক্ষা

ফেল করা সেই ১২ জনই পেল জিপিএ ৫

By Saiful IslamDecember 4, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : কথার যাদুকর চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে এসএসসিতে অংশ নেয়া গণিতে ফেল করা ১৩ শিক্ষার্থীর ১২ জনই পেয়েছে জিপিএ-৫।
ফেল করা সেই ১২ জনই পেল জিপিএ ৫

Advertisement

প্রথমে শিক্ষা বোর্ড থেকে ফেল করার তথ্য এলেও চ্যালেঞ্জের পর শুক্রবার (২ ডিসেম্বর) পাস করার তথ্য প্রকাশ হওয়ায় আনন্দের জোয়ার বইছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মহলে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।

লেখক হুমায়ূন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে ২০০৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন বাবার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। স্বপ্নের স্কুলটিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৩৪৭ জন।

প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা জেএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫ সহ শতভাগ উত্তীর্ণ হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও বিদ্যালয়টির ৭২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

নেত্রকোনার সীমান্ত উপজেলা হওয়ায় পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় তারা। কিন্তু এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় ওই ৭২ পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন জিপিএ ৫ সহ ৫৯ জন উত্তীর্ণ হয়েছে। এরপর খোঁজ নিয়ে শিক্ষকরা দেখেন, একটি হলে পরীক্ষা দেয়া ১৩ জনের সবাই শুধুমাত্র গণিতে ফেল করেছে। শুধু তাই নয়, একই হলের ওই মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়েরও ৩৯ জন গণিতে ফেল করে।

বিষয়টি নিয়ে শিক্ষক অভিভাবকদের মাঝে রহস্যজনক মনে হলে তারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন কেন্দ্র সচিব বরাবর। এরই পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন পরীক্ষা কেন্দ্রটির সচিব আব্দুল মতিন।

পরবর্তীতে শুক্রবার (২ ডিসেম্বর) শিক্ষা বোর্ড তাদের ওয়েব সাইটে ফেল করা পরীক্ষার্থীদের সংশোধিত ফল প্রকাশ করে। এতে দেখা যায়, হুমায়ূন আহমেদের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ফেল করা ১৩ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং এই ১৩ জনের মধ্যে ১২ জনই জিপিএ ৫ পেয়েছে।

বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, আমাদের শিক্ষার্থীরা সবাই মেধাবী। ফল প্রকাশের পর যখন দেখলাম ১৩ জন গণিতে ফেল করেছে, তখনই বুঝতে পেরেছিলাম যে, কিছু একটা ভুল হয়েছে। যাই হোক, অবশেষে পুনরায় রেজাল্ট পেলাম। শুক্রবার (২ ডিসেম্বর) শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ নামক ওয়েব সাইটে নেত্রকোনার একটি বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর মধ্যে ১২ জনই জিপিএ-৫ পেয়েছে লিখা দেখে নিশ্চিত হই। আমাদের ৭২ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ এবং ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। এখন আমাদের ফলাফল শতভাগ পাস।

এ ধরনের ঘটনায় বিদ্যাপীঠ থেকে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ভুল হতেই পারে। অবশেষে সঠিক রেজাল্ট পাওয়া গেছে, এখন এটাই বড় বিষয়।

আবারও চালু হচ্ছে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

প্রাথমিক বৃত্তি

প্রাথমিক বৃত্তির ফল নিয়ে দুঃসং বাদ

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

চতুর্থ শ্রেণি

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa