Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফ্রিতে বিশ্বের সেরা ৬টি বৃত্তির আবেদন চলছে
আন্তর্জাতিক শিক্ষা

ফ্রিতে বিশ্বের সেরা ৬টি বৃত্তির আবেদন চলছে

By Shamim RezaJanuary 17, 20213 Mins Read

ফ্রিতে বিশ্বের সেরা ৬টি বৃত্তির আবেদন চলছে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনা করতে বৃত্তির ব্যবস্থা করে থাকে। এবারও বিশ্বের সেরা ৬টি বৃত্তি রয়েছে যেগুলোর মাধ্যমে পড়তে গেলে পকেট থেকে এক টাকাও খরছ হবে না শিক্ষার্থীদের।

বৃত্তির তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনির্ভাসিটি স্কলারশিপ, ক্যামব্রিজ গেটস স্কলারশিপ, আইডিবি স্কলারশিপ, সাস্কাচুয়ান বৃত্তি, কমনওয়েলথ বৃত্তি এবং আজারবাইজার সরকারি বৃত্তি রয়েছে।

আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তি দেওয়া হয়। এসব বৃত্তির কয়েকটি এ মাসে, কয়েকটি আগামী মাসের মধ্যে আবেদনের সময় শেষ হয়ে যাবে।

প্রতিবছর ৪৬০০ কোটি মার্কিন ডলারের এসব বৃত্তিতে শিক্ষার্থীরা টিউশন ফি, মেডিকেল ফি, ভিসা ফি এবং মাসে হাত খরচের অর্থও পান।

১. কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনির্ভাসিটি স্কলারশিপ: এ বছর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য এই ইউনির্ভাসিটিতে আবেদন করা যাবে। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এ বৃত্তির জন্য আবেদন করতে হবে।

স্নাতকে পড়ার জন্য আবাসনের সঙ্গে ৫০০০ কাতারি রিয়েল পাবেন আবেদনকারী। আর সঙ্গে মিলবে বিমান টিকিট। এসএস পড়ার জন্য এ বৃত্তি পেলে আবাসন, ৫০০০ কাতারি রিয়েল ও সঙ্গে বিমান টিকিট পাবেন প্রার্থীরা। পিএইচডির ক্ষেত্রে অর্থ বাড়বে। আবাসন ও বিমান টিকিটের সঙ্গে পাবেন ৭৫০০ কাতারি রিয়েল পাবেন আবেদনকারী। বিবাহিতদের জন্যও সুযোগ রয়েছে পরিবার নিয়ে থাকার।

বিস্তারিত https://opportunitydesk.info/hammad-bin-khalifa-university/

২. ইসলামিক ডেভেলভমেন্ট উন্নয়ন ব্যাংক স্কলারশিপ: স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামি উন্নয়ন ব্যাংক বৃত্তি। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি বৃত্তি হলো আইএসডিবি বৃত্তি। এ স্কলারশিপের আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না।

প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেয় আইডিবিএস। আইডিবিএস বৃত্তিটি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।

বিস্তারিত: https://opportunitydesk.info/islamic-development-bank-scholarship-for-students/

৩. যুক্তরাজ্যের ক্যামব্রিজ গেটস স্কলারশিপ: এ বছরের জন্য বিশ্বে অন্যতম এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে গেটস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্দার নামে গঠিত ফাউন্ডেশনের অর্থে এ বৃত্তি পান বিশ্বের বিভিন্ন বিদেশি শিক্ষার্থীরা।

ডিপ্লোমা, মাস্টার্স ও পিএইচডির জন্য এ বৃত্তি দেওয়া হয়। এ মাসের শেষ দিন পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।

একজন শিক্ষার্থী এ বৃত্তি পেলে এক বছরে ১৭৫০০ পাউন্ড পাবেন। এর সঙ্গে কোনো কোনো শিক্ষার্থী বিমানের যাওয়া–আসার টিকিট পাবেন। কোর্স ভেদে অনেকে আবার ৫০০ থেকে ২০০০ হাজার পাউন্ড পাবেন। ভিসা ও স্বাস্থ্যবীমার সুবিধাও পাবেন প্রার্থীরা। বিবাহিতদের জন্য আছে সুযোগ–সুবিধা। বছরে ১০ হাজার ১২০ পাউন্ড পাবেন প্রথম সন্তানের জন্য। আর দ্বিতীয় সন্তানের জন্য পাবেন ৪৩২০ পাউন্ড। ফিল্ডওয়ার্কের জন্য পিএইচডির শিক্ষার্থীরা পাবেন আলাদা অ্যালাউন্স। এ ছাড়া মাতৃত্ব ও পিতৃত্বকালীন অর্থের ব্যবস্থা আছে এ বৃত্তি পেলে।

বিস্তারিত: https://opportunitydesk.info/gates-cambridge-scholarship-2/

৪. কানাডার সাস্কাচুয়ান বৃত্তি: এমএস ও ডক্টরাল ডিগ্রির জন্য এ বৃত্তি দেওয়া হবে। সারা বিশ্বের যে কেউ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তি পেলে পড়াশোনার মাধ্যম হবে ইংরেজি। এ বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।

পিএইচডির জন্য ২০ হাজার ডলার দেওয়া হবে। আর মাস্টার্সের জন্য দেওয়া হবে ১৬ হাজার ডলার।

বিস্তারিত: https://opportunitydesk.info/university-of-saskatchewan-graduate-scholarships-in-canada-funded/

৫. কমনওয়েলথ বৃত্তি: সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি।

মাস্টার্সের জন্য কমনওয়েলথের এই বৃত্তির যাবতীয় অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান। ২০২১ সালের জন্য কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাস্টার্সের জন্য ১ বছর এবং পিএইচডির জন্য ৩ বছরের কমনওয়েলথ বৃত্তি দেওয়া হয়। কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।

বিস্তারিত: https://opportunitydesk.info/commonwealth-scholarship-uk/

৬. আজারবাইজান সরকারি বৃত্তি: যেকোনো বিষয়ে পড়ুয়ারা বিদেশি শিক্ষার্থীরা আজারবাইজান সরকারের এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তি পেলে বিনা মূল্যে পড়াশোনার পাশাপাশি মিলবে মাসিক ভাতাও।

ওআইসিভুক্ত এবং ন্যামভুক্ত দেশগুলোর শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।

বিস্তারিত: https://opportunitydesk.info/azerbaijan-government-scholarship/

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa