
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অর্থদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে গত রবিবার সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর দিন সোমবার নবদম্পতি কনের বাবারবাড়ি বেড়াতে আসে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না বলেন, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখান থেকে বরকে আটক করা হয়। এর পর তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



