
বগুড়া প্রতিনিধি: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বগুড়ায় নিউমার্কেটসহ আশেপাশের কয়েকটি মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
আজ বুধবার (১৩ মে) বেলা ১২টা থেকে মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১০ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। এমন ঘোষণায় মার্কেটগুলো খোলার পর ক্রেতাসাধারণের ব্যাপক সমাগম হয়। কিন্তু অধিকাংশ মার্কেটে জীবাণুনাশক ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা নেই। বিশেষত বগুড়া নিউমার্কেট ও তার আশেপাশের মার্কেটগুলোর বেহাল দশা দেখা যায়।
মার্কেটগুলোর সরু গলিতে লোকজন গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করতে থাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর জেলা প্রশাসনের জরুরি বৈঠকে নিউ মার্কেটসহ আশেপাশের মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ জানান, শহরের অন্যান্য মার্কেটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে সেগুলোও বন্ধ করে দেয়া হবে।
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla directly in your Google news feed.

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



