দক্ষিণ আফ্রিকার সাথে টাইগারদের সবশেষ মুখোমুখি দেখা ২০১৯ বিশ্বকাপে। জয়ী দলে বাংলাদেশের নাম থাকলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের পরিসংখ্যান একেবারেই সুখকর নয়।

Advertisement

দ্বিপাক্ষীক সিরিজে ১৯ ম্যাচ খেলে কোনো জয় পায়নি টাইগাররা। ৬টি টেস্ট খেলে হার সবগুলোতে। জয় নেই ৯ ওয়ানডের একটিতেও। এদিকে নিজেদের সবশেষ সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা।

শুক্রবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা সংবাদবাধ্যমকে বলেন, পরিসংখ্যানে এগিয়ে থাকার স্বস্তি থাকলেও অধিনায়ক তামিম ইকবালের দলকে খাটো করে দেখছে না স্বাগতিকরা।

বাভুমা বলছিলেন, ‘বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এটা গুরুত্বপূর্ণ যে ওই ম্যাচআপটা কীভাবে দেখি। ওদের পেস বোলার আছে এখানকার কন্ডিশন কাজে লাগানোর জন্য। ওদের ব্যাটসম্যান আছে তারা শর্ট বল ভালো খেলে। আমরা ওদের হালকাভাবে নেব না। আমরা জানি ওদের হারাতে হলে আমাদের ভালো করতে হবে।’

অস্ত্রোপচার না করানোর কারণ জানালেন মাশরাফি

তিনি বলেন, ‘বাংলাদেশকে ছোট না করেই বলছি, মানসিকতা ও ভালো করার চেষ্টার জায়গা থেকে আমরা যেন পিছিয়ে না থাকি, সেই চেষ্টা করতে হবে। আমরা যেন তাদের হালকাভাবে না নেই। নিজেদের বারবার মনে করিয়ে দেয়া কোন কোন জিনিসগুলো আমরা ঠিক করেছি, আমাদের দল হিসেবে কোথায় আছি। প্রতিপক্ষ যেই হোক, যেন পারফরম্যান্সটা নিজেদের মানের সঙ্গে যায়।’

‘আমরা ওদের খাটো করে দেখছি না। হ্যা, ওদের হয়তো ভারতের মতো বড় নামের ক্রিকেটার নেই। তবে ওদের দলে ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। আমরা একটুও ছাড় দেব না। ওদের দলে অভিজ্ঞতা আছে। অনেকেই দক্ষিণ আফ্রিকায় খেলেছে, অস্ট্রেলিয়ায় খেলেছে।’

বাংলাদেশকে হালকাভাবে না নেয়ার কারণ ব্যাখ্যা করেন প্রোটিয়া দলপতি। যেখানে টাইগার পেসার আর ব্যাটসম্যানদের প্রশংসা বন্যায় ভাসালেন তিনি।

নেপালকে উড়িয়ে বাংলাদেশের সাফ যাত্রা শুরু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.