Advertisement

জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে মেহের আলী (৫০) নামে এক ব্যক্তিকে গলা টিপে খুন করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করেন সুলতানা বেগম। পরে তিনি মাটিতে পড়ে গেলে গলা টিপে তাকে হত্যা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সুলতানাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুলতনাকে আটক ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৯ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুরে মর্গে পাঠানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.