Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২

By rskaligonjnewsঅক্টোবর 10, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টাকা তোলা নিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে একটি গ্রুপ জানিয়েছে।

বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২

Advertisement

বুধবার (৯ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সীমান্তের রূপগঞ্জের কলিঙ্গা বাজারে টাকা তোলা নিয়ে এই সংঘর্ষ হয়।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে প্রাপ্ত তথ্যে জানা যায়, কালীগঞ্জে বসবাসকারী তৃতীয় লিঙ্গের একটি দল বুধবার বিকেলে টাকা তোলার জন্য পার্শ্ববর্তী রূপগঞ্জের কলিঙ্গা বাজারে যায়। এ সময় ওই উপজেলায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের একটি দল কাজলী ও খাইরুনের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মারামারিতে অন্তত ১২ জন আহত হয়। আহত একজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিলেও বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলিঙ্গা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, কালীগঞ্জের রাত্রী হিজড়া গ্রুপ ও রূপগঞ্জের কাজলী হিজড়া গ্রুপের মধ্যে বাজারের টাকা তোলা কেন্দ্র করে সংঘর্ষ হয়।

ব্যবসায়িরা আরও বলেন, এদের যন্ত্রণায় আমরা খুবই বিরক্ত। ওদের দুই পক্ষের কাউকেই কিছু বলতে গেলে কাপড় খুলে দাঁড়িয়ে থাকে। লোকলজ্জার ভয়ে কিছু বলতেও পারি না। তবে বিষয়টি নিয়ে প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে হয়তো আমরা ব্যবসায়িরা একটু ভালোভাবে ব্যবসা করতে পারবো।

আহত সন্ধ্যা নামে একজন হিজড়া বলেন, আমরা কালীগঞ্জে বসবাসকারী হিজড়ারা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের এলাকায় টাকা-পয়সা উঠিয়ে চলি। এমতাবস্থায় শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশের এলাকার হিজড়া কাজলী ও খাইরুনের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় কালীগঞ্জের রাত্রী, খুকিসহ ১০ জন হিজড়া আহত হয়েছে। তবে ওই পক্ষের কাজলী ও খাইরুন আহত হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সন্ধ্যা জানায়, থানায় কোনো অভিযোগ করবো না। দুই পক্ষই হিজড়া, তাই বসে আলোচনা করে মিমাংসা করে ফেলবো।

রূপগঞ্জ হিজড়া গ্রুপের কাজলী ও খায়রুন তাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার কল করলেও তারা রিসিভ করেননি, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবেদ কায়সার বলেন, সন্ধ্যা ৬ টার দিকে তৃতীয় লিঙ্গের সন্ধ্যা নামে একজন আহত হয়ে চিকিৎসা নিয়ে গেছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, তৃতীয় লিঙ্গের কেউই আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াতক আলী বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।

গাজীপুরে গ্যাস সংকট: বাসায় জ্বলে না চুলা, নেই কারখানার উৎপাদন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
Latest News
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa