Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ বাণিজ্যিকভাবে কাসাভা চাষে কৃষকের সফলতা
পজিটিভ বাংলাদেশ

বাণিজ্যিকভাবে কাসাভা চাষে কৃষকের সফলতা

By rskaligonjnewsজানুয়ারি 22, 2024Updated:জানুয়ারি 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক: পুষ্টিগুণ সমৃদ্ধ ফসল কাসাভা। আলু জাতীয় এই ফসলটির গাছের পাতা শিমুল পাতার মত হওয়ায় এটি ‘শিমুল আলু’ নামেও পরিচিত। নানাবিধ খাদ্য তৈরিসহ বস্ত্র এবং ওষুধ শিল্পে কাসাভা ব্যবহার হয়ে থাকে।

বাণিজ্যিকভাবে কাসাভা চাষে কৃষকের সফলতা

Advertisement

নানা গুণসম্পন্ন এই ফসলের চাষ হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে। হাফেজ মোস্তফা কামাল নামে এক উদ্যোক্তা ৬০ বিঘা জমিতে কাসাভার আবাদ করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন।

হাফেজ মোস্তফা কামালের বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে। পার্শ্ববর্তী গাজকাটি এলাকায় ৬০ বিঘা পতিত জমি লিজ নিয়ে এই আবাদ করেন তিনি। এবার এর পরিধি বাড়িয়ে করতে চান ১০০ বিঘা। গত বছর পরীক্ষামুলকভাবে ২০ বিঘা জমিতে কাসাভা চাষ করেছিলেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎপাদন এবং বাজারজাত প্রায় শেষের দিকে। এখন নতুন করে ১০০ বিঘা জমিতে কাসাভা চাষের প্রস্তুতি চলছে। চারা উৎপাদনের জন্য কাসাভা গাছের কাটিং সংগ্রহ করছেন শ্রমিকরা।

জানা গেছে, কাসাভা বাংলাদেশে তেমন পরিচিত ফসল না হলেও বহিঃবিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। আফ্রিকা মহাদেশের অধিকাংশ মানুষ কাসাভা থেকে উৎপাদিত বিভিন্ন ধরণের খাবার খেয়ে জীবন ধারণ করেন। গ্লুকোজ, বার্লি, সুজি, রুটি, নুডলস, ক্র্যাকার্স, কেক, পাউরুটি, বিস্কুট, পাঁপড়, চিপসসহ নানাবিধ খাদ্য তৈরি করা যায় কাসাভা দিয়ে।

কাসাভা থেকে তৈরি হয় বস্ত্র এবং ওষুধ শিল্পের উন্নত কাঁচামাল। এ ছাড়া, সবজি হিসেবে রান্না করেও খাওয়া যায় আলু জাতীয় এই ফসলটি। রয়েছে ঔষধি গুণও। কাসাভাতে ফাইবার, পটাশিয়ামসহ নানা উপাদান থাকায় ডায়াবেটিকস ও হৃদরোগীদের জন্য বেশ উপকারি।

উদ্যোক্তা মোস্তফা কামাল জানান, কৃষি বিভাগের পরামর্শে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় কাসাভা চাষ শুরু করেন তিনি। কাসাভা চাষে উৎপাদন খরচ একেবারেই কম। এছাড়া সাথী ফসল হিসেবে পেয়াজ, মিষ্টি আলু, বাদামসহ নানা ফসল চাষ করা যায়। বিঘা প্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা উৎপাদন খরচ হয়। আর ফলন ভালো হলে দুই থেকে তিন লাখ টাকা আয় করা সম্ভব।

তিনি বলেন, কাসাভা একটি সম্ভাবনাময়ী অর্থকরী ফসল। দেশের বিভিন্ন এলাকায় এর ব্যাপক চাহিদা রয়েছে। ফুড প্রসেসের জন্য বিভিন্ন কোম্পানিও আমাদের কাছ থেকে কাসাভা ক্রয় করেছেন। কাসাভার পাশাপাশি গাছ উৎপাদনের মাধ্যমেও আমরা বাড়তি আয় করছি। বিভিন্ন এলাকার যেসব চাষিরা কাসাভা চাষে ঝুঁকছেন। তারা আমাদের কাছে কাটিং নিচ্ছেন। দেশের বিভিন্ন এলাকায় কাটিং পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, কাসাভা চাষে সাফল্য অর্জনে কৃষি বিভাগ আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। নতুন করে কাসাভা চাষে কেউ আগ্রহী হলে আমরা তাকে সহযোগিতা করবো। আমাদের পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গে একটি কাসাভার ফুড প্রসেসিং কারখানা করার। এটা হলে চাষের পরিমাণও বাড়বে। চাষিরাও সহজেই বাজারজাত করতে পারবে এবং লাভবান হবে।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ আলম মিয়া বলেন, পঞ্চগড়ে এ বছর প্রায় ১০ হেক্টর জমিতে কাসাভা চাষ হয়েছে। এ থেকে ২৫০ মেট্রিক টন কাসাভা উৎপাদনের আশাবাদী আমরা। এই ফসলে রোগ-বালাই এবং পোকার আক্রমণ নেই বললেই চলে। ফলে উৎপাদন খরচ একেবারেই কম হয়। এর একটি বাজার মূল্য আছে। বিশেষত দেশীয় শিল্পের কাঁচামাল হিসেবে এর ব্যবহার হয়। আমাদের অভ্যন্তরীন চাহিদার মাত্র দুই শতাংশ দেশে উৎপাদন হয়। আমরা বিভিন্নভাবে কৃষকদের কাসাভা চাষে উদ্বুদ্ধ করছি।

টঙ্গীতে খালি ঘরে মিললো কন্যাশিশুর মরদেহ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa